1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ৩৪৩ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
দরিদ্র মানুষের তালিকা ধরে প্রতিমন্ত্রী রাসেল নিজ এলাকার মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।জনসমাগম এড়াতে খাদ্যসামগ্রী নিয়ে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে তার কর্মীরা গভীর রাতে বাড়ি বাড়ি ছুটে বেড়াচ্ছেন।বৃহস্পতিবার গভীর রাতে প্রতিমন্ত্রীর নিজ এলাকা গাজীপুরের জয়দেবপুর, টঙ্গীর কেরানিরটেক বস্তি, কো-অপারেটিভ ব্যাংক মাঠ বস্তি, নোঁয়াগাও রেল কলোনি ও আশপাশের এলাকায় এই কার্যক্রম চালানো হয়।
ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে তার চাচা গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি ঘরে ঘরে গিয়ে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। ত্রাণ সামগ্রীতে ছিলো চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, ভোজ্যতেল ও সুরক্ষা সামগ্রী।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমার নিজ নির্বাচনী এলাকার সকলের জন্য সাধ্যমতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছি। প্রাথমিকভাবে প্রথম ধাপে ৫০ হাজার পরিবারের জন্য খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এই ত্রাণ শুধুমাত্র গাজীপুরের ভোটারদের জন্য নয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কে ভোটার আর কে ভোটার না এটা দেখে আমি ত্রাণ দিচ্ছি না। আমার ত্রাণ সকল অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net