1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে প্রধানমন্ত্রীর প্রদত্ত চাউল বিতরণ করেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

রাউজানে প্রধানমন্ত্রীর প্রদত্ত চাউল বিতরণ করেন স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৪২৪ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
করেনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর প্রদত্ত চাউল বিতরণ করেন স্থানীয় সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রধানমন্ত্রীর প্রদত্ত উপহার চাউল উপজেলার নোয়াজিশপুর ইউনিয়ন,গহিরা ইউনিয়ন ও রাউজান পৌরসভায় হতদরিদ্র, রিক্সা চালক, সিএনজি চালক,পরিবহন শ্রমিক, কৃষক, দিনমজুর ভিক্ষুক ও শ্রমজীবীদের মাঝে বিতরণ করা হয়।উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়,প্রধানমন্ত্রীর প্রদত্ত ৯৪ মেট্রিক টন উপহার চাউল স্থানীয় জনপ্রতিনিধি,পৌরসভার কাউন্সিলরদের বন্টন করে দেয়া হয়।তাঁরাই এসব চাউল এলাকার দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করছেন।

বিতরণ কালে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ আবদুল্লাহ আল মাহমুদ ভুইয়া, রাউজান থানার ওসি কেপায়েত উল্ল্যাহ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিপলু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net