1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লামার ফাইতংয়ে দুর্যোগে সহায়তা, সমাজ পরিবর্তনে কাজ করে যাচ্ছেন শেখ আহসান উল্লাহ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

লামার ফাইতংয়ে দুর্যোগে সহায়তা, সমাজ পরিবর্তনে কাজ করে যাচ্ছেন শেখ আহসান উল্লাহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৩২৭ বার

ইসমাইল হোসেন, লামা-বান্দরবান প্রতিনিধি :
পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নের মূল্যবান বনজ সম্পদ, মাটি ও পাথর সম্পদ রয়েছে। তবে সবচেয়ে বেশি ইটভাটাও এ ইউনিয়নে। কিন্তু মানুষের জীবন মান অনুন্নত। এরপরও ইউনিয়নের ধুইল্যাছড়ি নামক এলাকাসহ পুরো ফাইতংয়ে যেকোন দূর্যোগকালীন সহায়তার পাশাপাশি দ্বীনি ও আধুনিক শিক্ষার আলো ছড়াচ্ছেন নিরহংকার, নির্লোভ, সফল খামারী, জনকল্যাণকর সাদা মনের মানুষ শেখ এইচ এম আহসান উল্লাহ। তাঁর পিতার নাম আলহাজ্ব গোলাম ছোবহান।
বৈপ্লবিক উন্নয়ন, শিক্ষা বিস্তার ও সমাজ পরিবর্তন”
স্থানীয় সাধারন মানুষ থেকে যানা যায়, শেখ এইচ এম আহসান উল্লাহ বিগত ১৫ বছর পূর্বে মহেশখালী উপজেলা থেকে ফাইতং ইউনিয়নের অজপাড়া ধুইল্যাছড়িতে (মহেশখালী পাড়া) এসে বসবাস করেন এবং ওই এলাকার বৈপ্লবিক পরিবর্তনের কাজ শুরু করেন। বর্তমান সরকারের মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বাবু বীর বাহাদুর এমপি’র হাত ধরে তার মাধ্যমে এলাকার নানাবীধ উন্নয়ন কার্যক্রমের পরিকল্পনা গ্রহণসহ সক্রিয় আওয়ামী রাজনীতিতে অংশ নেন। পরবর্তীতে তিনি ফাইতং ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত জাতীয়, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে করেছেন। এর পরবর্তীতে
মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশ তার (আহসান উল্লাহ) আন্তরিক প্রচেষ্টায় চকরিয়ার বানিয়ারছড়া ঢালা হতে ধুইল্যাছড়ি হয়ে সুতাবাদীর অাগা ও ফাইতং সাবেক বাড়ি লাগোয়া সড়ক নির্মিত হয়। তার প্রচেষ্টায় ধুইল্যাছড়িসহ আশপাশ এলাকায় বিদ্যুতায়নের আওতায় আসে। আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে ওই এলাকায় নিজ প্রচেষ্টায় মোবাইল টাওয়ারও স্থাপন করেন। অন্যদিকে ওই এলাকায় পবিত্র রমজান, ঈদসহ যেকোন দূর্যোগে কোন ধরনের বিনিময় বিহীন, নিঃস্বার্থভাবে অার্থিক দান ও খাদ্য সহায়তা দিয়ে আসছেন। সর্বশেষ বর্তমান করোনার মহামারিতে সরকারি-বেসরকারি বিভিন্ন সাহায্য বিভিন্ন এলাকায় প্রয়োজনের অপ্রতুল দেয়া হলেও ধুইল্যাছড়ি এলাকায় কোন ধরনের ত্রাণ সহায়তা দেয়া হয়নি। ফলে বরাবরের ন্যায় তিনি গত ২২ এপ্রিল ২০২০ইং পর্যন্ত নিজস্ব তহবিল থেকে ফাইতং ৪নং ওয়ার্ড ধুইল্যাছড়িসহ ইউনিয়নেরর প্রতিটি ওয়ার্ডে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র, খেটে খাওয়া প্রায় ৭০০ পরিবারের মাঝে করোনা ও পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী (ছোলা,চিনি, মুরি,খেজুর, নুডলস, সেমাই চাউল, ডাল, আলুসহ ৪ রকমের কাঁচা সবজি)
বিতরণ করেন। রমজান ও ঈদ পর্যন্ত আরো সহায়তা অব্যাহত রাখার ঘোষনা দেন ফাইতং ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহ।
এছাড়াও তিনি বলেন, করোনার মহামারির পরিস্থিতির কারনে যাদের ঘরে খাবার নেই, লোক লজ্জার কারনে কোন জনপ্রতিনিধি বা দানশীল ব্যক্তির নিকট থেকে ত্রাণ বা আর্থিক সহায়তা নিতে পারছেন না। এ রকম কেউ ফাইতং ইউনিয়নে থাকলে আমার সাথে যোগাযোগ করুন। কথা দিলাম ছবি তো দূরের কথা আপনার পরিবারও জানবেন না। বর্তমানে যে সকল ব্যাগ ভর্তি খাদ্য সামগ্রী বিতরণ হচ্ছে সেরকম ব্যাগ ভরে নয়। আপনার পরিবারের প্রয়োজনমতো আপনি কিনে নিয়ে যাবেন। আপনার পরিবার মনে করবে প্রতিদিনের মত নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বাজার থেকে নিয়ে এসেছেন। এটি আমার ব্যক্তিগত তহবিল থেকে সামর্থ্যানুযায়ী অসহায়দের কল্যাণের জন্য। দান হবে গোপনে প্রকাশ্যে নয়। মানুষ মানুষের জন্য। আমার প্রথম কাজ মানবতার। ফোন এস,এম,এস/ইমু/ ম্যাসেঞ্জার ০১৮৬৬৩৪৩৪৪৮ যোগাযোগ করলেও পৌছে দেয়ার ঘোষনা দেন। তিনি বলেন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, অন্যকেও বাঁচাতে সহযোগিতা করুন।
শেখ এইচ এম আহসান উল্লাহ বলেন, গরিব অসহায়দের মাঝে শুধুমাত্র অর্থ সম্পদ বিলিয়ে দেয়ার নামই দান নয়, প্রতিটি ভালো কাজই একেকটি দান। সাময়িক পরিস্থিতে যে ব্যক্তি অতি গোপনে দান করবে তার জন্য রয়েছে অনেক বড় নিয়ামত। সে ক্ষেত্রে গোপনীয়তা অবলম্বন করে নিজ সাধ্যানুযায়ী অসহায়দের পাশে থাকার প্রচেষ্টা মাত্র। এবং এটি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তাছাড়া কোটি টাকার সম্পদ নিয়ে যারা আত্মগোপনে আছেন তাদেরকে এই দুর্যোগপূর্ণ সময়ে অসহায়দের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।

সর্বোপুরী তিনি বলেন, আগামীতে মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত ও জনগনের ভালবাসা নিয়ে জীবনের সর্বোত্তম আকাংখা জনপ্রতিনিধি নির্বাচিত হলে ফাইতং ইউনিয়নকে পার্বত্য বান্দরবনে একটি মডেল,আধুনিক ও সর্বশ্রেণি মানুষ (জাতি-গোষ্ঠীর) এর বাসযোগ্য ইউনিয়ন প্রতিষ্ঠা করবেন বলে ঘোষনা দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net