1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অসহায় দরিদ্র মানুষের মাঝে রেলওয়ে গোয়েন্দা পুলিশের খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য? নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রয়াত বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন এমপি ফখরুল ইসলাম  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৪ আসামী গ্রেফতার সাবেক মেয়র মনজুর আলম প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি’র ৮৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অসহায় দরিদ্র মানুষের মাঝে রেলওয়ে গোয়েন্দা পুলিশের খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ২৯৩ বার

চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম নগরীর টাইগারপাস ও কদমতলি এলাকার অসহায়, দরিদ্র ও শ্রমজীবী ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশের গোয়েন্দা শাখা। আজ ১৭ মে রোববার সকালে নগরীর টাইগারপাস এলাকায় রেলওয়ে পুলিশ সুপার কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদার। এই সময় উপস্থিত ছিলেন রেলওয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম ( পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত), রেলওয়ে গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ এস এম শহীদুল ইসলামসহ অনান্য কর্মকর্তাগণ।

এইসময় রেলওয়ে গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ এস এম শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, করোনার বর্তমান পরিস্থিতিতে সারা বিশ্ব স্থবিরতা বিরাজ করছে, এই মহামারী থেকে রক্ষা পায়নি বাংলাদেশও। কর্মহীন হয়ে পরেছে দিনমজুর, শ্রমজীবী মানুষ। প্রতিদিন কাজে না বের হলে তাদের পক্ষে পরিবারের খাবার যোগান দেয়া অসম্ভব। কিন্তু করোনায় মোকাবেলায় সবাইকে সরকার ঘরে থাকার অনুরোধ করেছেন। এই পরিস্থিতিতে চট্টগ্রাম জেলা রেলওয়ে গোয়েন্দা পুলিশে কর্মরত সদস্যদের ঈদ বোনাসের টাকা হতে ১০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

এই সময় রেলওয়ে চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদার বলেন, করোনার এই পরিস্থিতিতে জীবন যেমন জরুরী, জীবিকার দরকার কিন্তু কর্মহীন দিনমজুর, শ্রমজীবি মানুষ গুলো খাবারের অভাবে রয়েছে। এই পরিস্থিতিতে রেলওয়ে গোয়েন্দা পুলিশের এই খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগটি প্রশংসার দাবি রাখে। আমি মনে করি এই সকল কাজের মাধ্যমে পুলিশ এখন জনগণের বন্ধু হিসেবে প্রমান দিচ্ছে।

এর আগে রেলওয়ে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন রেললাইনের আশে পাশে নানা রকম বসবাস করা ছিন্নমূল মানুষদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার চরম ঝুঁকির হতে বাঁচাতে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে ও সচেতনামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।

হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্য সামগ্রী বিতরণকালে রেলওয়ে গোয়েন্দা পুলিশের সদস্যদের সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এবং ভিড় এড়িয়ে ‘ওয়ান টু ওয়ান’ বিতরণ করা হয়েছে।

এছাড়া রেলওয়ে গোয়েন্দা পুলিশের পক্ষথেকে প্রতিদিন বিভিন্ন সময়ে রেললাইন গুলোতে জনগণ বসে আড্ডা না দেওয়া, সামাজিক দুরত্ব বজায় রাখা, ও সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য ডিবি পুলিশ মাইকিং করে জনসচেতনতা তৈরি করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net