1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় চাঁদের গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে আহত ১৬ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

আনোয়ারায় চাঁদের গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে আহত ১৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৩৩২ বার

বদরুল হক:
চট্টগ্রাম আনোয়ারায় উপজেলায় (কোরিয়ান কোম্পানি) কেইপিজেডের শ্রমিকবাহী একটি চাঁদের গাড়ি (জীপ)নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৬ জন শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার (০৬ মে) সকাল ৬ টার সময় উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের ছোটপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বুধবার ভোর সাড়ে ৬ টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়ন থেকে বেশ কিছু শ্রমিক নিয়ে একটি জীপ গাড়ি কেইপিজেডে যাওয়ার সময় শিলাইগড়া ধানপুরা হাটের ছোট পুল এলাকায় আসলে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পরে পাশের খাদে পড়ে যায়। এতে ১৬ জন শ্রমিক আহত হয়। আহতরা হলেন,সানজিদা আকতার (২০),বিলকিছ আকতার (৩৫), জাবেদ হোসেন (২৩), মঈন উদ্দিন (২৩), আরিফ হোসেন (২৩), , জোবাইদা বেগম (২৭),জনি মজুমদার (১৯), শহিদুল ইসলাম (১৯), ছৈয়দ নুর (৩৫),মো. রাশেদ (২১), মঈন উদ্দিন (২৫), বেবী আকতার (২৬), সাইমা আকতার (১৮), মো. আশরাফুল (২৯), সুলতানা রাজিয়া (৩০) ও পারভীন আকতার (১৯) আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। আহতদের অবস্থা তেমন গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়ে দেয় হাসপাতাল কতৃপক্ষ। আনোয়ারা থানার ভাবপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, শিলাইগড়া গ্রামের ধানপুরা হাটের ছোটপুল এলাকায় একটি শ্রমিকবাহী জীপ গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বেশ কিছু শ্রমিক আহত হয়েছে শুনেছি,এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করে নাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net