1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় ভূমিদস্যু আকবর হোসেন মৃধা গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

আশুলিয়ায় ভূমিদস্যু আকবর হোসেন মৃধা গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৩৩২ বার

স্টাফ রিপোর্টার ঃ ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় করোনা সংক্রমণ রোধে বাজার বসানোর নামে জমি দখলের অভিযোগে ভূমিদস্যু আকবর হোসেন মৃধাকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

রোববার (১৭ মে) দুপুরে এ খবর নিশ্চিত করেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ।

আজ রবিবার সকালে আশুলিয়ার কাঠালতলা এলাকার ১৩ শতাংশ জমি দখলের অভিযোগে আকবর হোসেনকে গ্রেপ্তর করা হয়।

পুলিশ জানায়, ওই এলাকার ১৩ শতাংশ জমি নিয়ে বহুদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই জমিতে জোর করে দেয়াল নির্মাণ করেন আকবর মৃধা। রোববার সকালে জমির মালিককে মারধর করেন তিনি।

পরে কামরুজ্জামান নামে এক ব্যক্তি সকালে থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করলে আকবর মৃধাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
তার বিরুদ্ধে আগেও জমি দখলের অভিযোগ ছিল।

বিশেষ সুত্রে জানা যায়, আকবর হোসেন মৃধা করোনার সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার মিলনের কথা বলে ওই জমির চতুর্দিকে দেয়াল তৈরি করে প্লোট আরে জমি বিক্রয় করার পাঁয়তারা চালাচ্ছিল ।

আকবর হোসেন মৃধা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন লোকের জমি নিজের নামে নামকরণ সহ দখল করে আসছিল বলে অভিযোগ পাওয়া যায়, এব্যাপারে ভুক্তভোগী উজ্জ্বল হোসেন নামে এক ব্যক্তি জানান আমার ক্রয়কৃত জমিও দখল করেছেন আকবর হোসেন মৃধা।

বর্তমানে জাতীয় শ্রমিক লীগের আঞ্চলিক কমিটির সভাপতি পরিচয় দিয়ে এই ধরনের অপকর্মে লিপ্ত আছেন বলে এলাকাবাসী জানান।

এলাকাবাসীর দাবি এই ধরনের মুখোশধারী নেতাদের আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোরতর শাস্তির আওতায় আনলে স্বস্তি ফিরে পাবেন ভুগতো ভুগি মানুষজন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net