1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে ভ্রাম্যমান হাসপাতালের চিকিৎসা সেবার উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা 

ঈদগাঁহতে ভ্রাম্যমান হাসপাতালের চিকিৎসা সেবার উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৩২৬ বার

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার সদরের ঈদগাঁহতে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা পরিষদের সহযোগিতায় ১৭ মে ঘরে ঘরে চিকিৎসা সেবা কার্যক্রমের আওতায় ঈদগাঁহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ভ্রাম্যমান হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্ভোধন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী।

এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সাংসদ কানিজ ফাতেমা আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) শাহাজান আলী, ঈদগাঁহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী, নয়না পরিবার ট্রাস্টের উপদেষ্টা মো: শাহাজান, চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক শাহাজান মনির, নয়না পরিবার ট্রাস্টের সভাপতি হাসান মুরাদ আনাচ,সদর যুবলীগের সহ সভাপতি ওসমান সরোয়ার ডিপু, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন শাওন, চৌফলদন্ডী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনজুর আলম প্রমুখ।

এসময় এডিএম শাহজাহান আলী বলেন, ঈদগাঁহ বাজারে জরুরী সেবা ও কাঁচামাল ব্যতীত আর কোন দোকানপাট খোলা রাখা যাবেনা।
উদ্ভোধক ও প্রধান অতিথি শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন। এছাড়া সকলকে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net