ঢাকা   ০৭:৩৬:৫৫ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

এবারের ঈদে আনন্দ নয় প্রার্থনা করুন – জাগপা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২০
  • ৩৫৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদকঃ মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন।

এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২৫ মে ঈদুল ফিতর, যেদিন কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। কবির রচিত “রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ” গানে ঈদুল ফিতর উদযাপন করা আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। বিদ্রোহী কবির ১২১তম জন্মবার্ষিকীতে কবির প্রতি শ্রদ্ধা।

জাগপা সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর সমাগত। কিন্তু এমন এক সময় আমরা ঈদুল ফিতর উদযাপন করছি যখন কোভিট-১৯ বা করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণে দেশবাসী অসহায়।নিম্নবিত্ত এমনকি মধ্যবিত্ত অসংখ্য পরিবার কর্মহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর অব্যবস্থাপনা, পর্যাপ্ত চিকিৎসার অভাব ও খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অভাবে আমরা উদবিগ্ন। শুধু তাই নয় ঘূর্ণিঝড় আম্পান জানমালের ব্যাপক ক্ষতি সাধন করেছে। তাই এবারের ঈদুল ফিতরে আনন্দ উৎসব নয় বরং মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করুন।

নেতৃবৃন্দ আরও বলেন, জাগপা মিডিয়ার প্রচারনা নয় বরং নীরবে নিভৃতে সাধারণ মানুষের দুর্দশা লাঘবে যতটা সম্ভব উপহারসামগ্রী ও ঈদসামগ্রী বিতরণ তৎপরতা চালিয়ে যাচ্ছে। দল মত ধর্ম বিবেচনা না করে সবাইকে অসহায় মানুষের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানাই। সেইসাথে ঈদের সালাত আদায় ও ঈদ উদযাপনে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব নির্দেশিকা মেনে চলার জন্য দেশবাসীর প্রতি আহবান জানাই। মহান রাব্বুল আলামিন আল্লাহর কাছে করোনার এই মহামারি থেকে পরিত্রাণ এবং ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠার তৌফিক কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি