1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ক্রেতা সেজে র‍্যাবের জালে গ্রেফতার অস্ত্র ব্যবসায়ী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

কক্সবাজারে ক্রেতা সেজে র‍্যাবের জালে গ্রেফতার অস্ত্র ব্যবসায়ী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৪২৩ বার

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় ক্রেতা সেজে র‍্যাবের অভিযানে মো.সালাহউদ্দিন (৩২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
ওইসময় ঘটনাস্থল থেকে র‍্যাব দেশীয় তৈরী তিনটি একনলা বন্দুক উদ্ধার করেছে।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত সালাহউদ্দিন একজন অস্ত্র ব্যবসায়ী। তাকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ র‍্যাব-১৫ এর মিডিয়া শাখার সহকারি পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

গ্রেফতারকৃত সালাহউদ্দিন উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া স্কুল পাড়া এলাকার মো. ফরিদুল আলমের ছেলে।

সহকারি পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় সালাহউদ্দিন নামের এক যুবক দীর্ঘসময় ধরে অস্ত্র বেচাকেনা করে আসছেন।
গোপনে বিষয়টি জানতে পেরে র‍্যাব-১৫ টিমের একটিদল সম্প্রতি সময়ে খুটাখালী ইউনিয়নের বর্ণিত এলাকায় নজরদারি শুরু করেন।

তিনি বলেন, অভিযানের অংশ হিসেবে সর্বশেষ ১৯ মে মঙ্গলবার রাত ৯ টার দিকে র্যাব সদস্যরা ক্রেতা সেজে গোপনে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া স্কুল পাড়া এলাকায় সালাউদ্দিনের কাছ থেকে অস্ত্র ক্রয় করতে যান। ওইসময় দেশীয় তৈরি তিনটি একনলা বন্দুক সহ ঘটনাস্থল থেকে সালাহউদ্দিনকে গ্রেফতার করা হয়।

র্যাবের সহকারি পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আরও বলেন, বুধবার গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত অবৈধ অস্ত্রসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net