1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নিহত, ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত  মাগুরার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

কক্সবাজারে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নিহত, ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ৩২১ বার

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ক্যাম্প এরিয়ায় পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে একজন রোহিঙ্গা ইয়াবা কারবারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৫ জন ইয়াবাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের কাছ থেকে ১লক্ষ ১০ হাজার পিস ইয়াবা, একটি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
নিহত রোহিঙ্গা ইয়াবাকারবারীর নাম শওকত আলী।

রোববার ১০ মে রাত সোয়া ১ টার দিকে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার মর্জু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সুত্রে খবর পেয়ে থানার পুলিশ কিছু ইয়াবাকারবারী প্রচুর ইয়াবা পাচারের জন্য উল্লেখিত স্থানে রয়েছে।
তখন পুলিশ রাত সোয়া ১ টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি যেতেই ইয়াবাকারবারীরা পুলিশের আগমন টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। তখন পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে রোহিঙ্গা ইয়াবাকারবারী শওকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া (সার্কেল) নিহাদ আদনান তাইয়ান ও ২ পুলিশ সদস্য আহত হয়।
গুরতর আহত অবস্থায় শওকত আলীকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে এবং আহত অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান ও অপর পুলিশ সদস্যদ্বয়কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার মর্জু জানান, নিহত রোহিঙ্গা ইয়াবাকারবারী শওকত আলীর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ধৃত ৫ জন সহ ৬ জনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net