1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় মারা গেলেন সোনালী ব্যাংক কর্মকর্তা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী 

করোনায় মারা গেলেন সোনালী ব্যাংক কর্মকর্তা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৩৬৬ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাসে প্রাণ হারানো সোনালী ব্যাংক কর্মকর্তা মাহবুব এলাহী
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার (পিও) মাহবুব এলাহী। গতকাল রোববার রাত ৯টার দিকে কুমিল্লার নিজ বাসায় তার মৃত্যু হয়। এক সপ্তাহে আগে তার শরীরে করোনা শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনালী ব্যাংকের লোকাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, ‘কুমিল্লায় নিজ বাড়িতে মারা গেছেন মাহবুব এলাহী। তিনি সোনালী ব্যাংকের চালান সেকশনের একজন দক্ষ কর্মকর্তা ছিলেন। তার কার্যলয় লকডাউন করা হবে কিনা এ বিষয়ে সোমবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।’

সোনালী ব্যাংক সূত্র জানায়, মতিঝিলে লোকাল অফিসে কর্মরত ছিলেন মাহবুব এলাহী। করোনার লক্ষণ দেওয়ায় গত ৭ মে ছুটি নিয়ে কুমিল্লায় নিজ বাড়িতে চলে যান। গত ১০ মে তার টেস্টে করোনা পজিটিভ আসে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকদিন ভর্তিও ছিলেন তিনি।

মাহবুব এলাহীর স্ত্রী-সন্তান চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে অবস্থান করছেন। গত সপ্তাহে ব্যাংকের দেওয়া সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) তালিকায়ও নাম ছিল মাহবুব এলাহীর।

সোনালী ব্যাংক সূত্র আরও জানায়, করোনায় আক্রান্তের বিষয়টি কাউকে না প্রকাশ করতে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে নিষেধ করে। তবে চিকিৎসা বিষয়টি ভালোভাবে চালিয়ে যেতে ছুটি দেয়। রোববার বিকেলে মাহবুব নিজেই এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান দেন।

উল্লেখ্য, সোনালী ব্যাংকের ৩০ জন করোনা সংক্রমিত হয়েছেন। অন্যান্য ব্যাংকের সংক্রমণ আছে। তিনিসহ ৪ জন মারা গেছেন। এরমধ্যে সিটি ব্যাংকের দুইজন এবং রুপালী ব্যাংকের ১ জন কর্মকর্তারা। এর বাইরে করোনা লক্ষণ নিয়ে চট্টগ্রামের মারা গেছেন আরও ২ ব্যাংক কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net