1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে মুনতাসীর মামুন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে মুনতাসীর মামুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৬০১ বার

স্টাফ করেসপন্ডেন্ট |
ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরে করোনার উপসর্গ রয়েছে, তবে করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত নয়।

রোববার (৩ মে) রাতে রাজধানীর মুগদা জেনারেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক ( সার্জারি) ডা. মাহবুবুর রহমান কচি শ্যামল বাংলাকে এ বিষয়টি নিশ্চত করেছেন। এছাড়া অন্য একটি হাসপাতালে কভিড-১৯ পরীক্ষায় তার নেগেটিভ এসেছে। অন্যান্য গণমাধ্যমে কেন কভিড-১৯ পজেটিভ বলে প্রচার করছে, তা তিনি সঠিত বলতে পারেননি।

তিনি বলেন, অধ্যাপক মুনতাসির মামুনকে ১২ তলায় ১২০৭ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে। তার শরীরে করোনার উপসর্গ রয়েছে। আজ সোমবার (৪ মে) তার নমুনা আবার পরীক্ষা করা হবে। তখন স্পষ্ট হওয়া যাবে এ বিষয়ে। এর আগে তিনি একবার করোনা পরীক্ষা করিয়েছেন। তখন নেগেটিভ এসেছে।

এ বিষয়ে মুগদা জেনারেল হাসপাতালে ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. শাহ গোলাম নবীকে গতরাত ১১ টায় এবং সেহরির সময় মোবাইলে কল দিলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net