1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট, কলেজ শিক্ষক গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

করোনা নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট, কলেজ শিক্ষক গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৪১৯ বার

লাভলু শেখ, লালমনিরহাট থেকে:
করোনা ভাইরাস নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে লালমনিরহাট জেলার পাটগ্রামে শরিফুল ইসলাম নামে এক কলেজ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ১২ মে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় তাকে পাটগ্রাম পৌর শহরের মির্জারকোর্ট এলাকার বাসা থেকে গ্রেফতার করা হয়।
শরিফুল ইসলাম লালমনিরহাট জেলার পাটগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের রসায়ন বিষয়ের সহকারী অধ্যাপক। তিনি রংপুরের পীরগঞ্জের ভেন্ডাবাড়ী পলাশী এলাকার খায়রুল ইসলামের ছেলে।
মামলার বিবরণে ও পুলিশ সূত্রে গেছে, গত ১১ মে সকাল ১০টা ১৯মিনিটে মোঃ শফিকুল ইসলাম তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে করোনা ভাইরাস নিয়ে একটি বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসে তিনি লিখেন, ‘কোলাকুলি ও মোসাফা করা থেকে বিরত থাকা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলা-এসব কথা কোরআন, ইসলাম ও ঈমান আমলের ওপর বড় আঘাত হেনেছে। ঘন ঘন স্যানিটাইজার ব্যবহার করা, মাস্ক ব্যবহার, জরুরি প্রয়োজন ছাড়া বাসায় থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন-ভাইরাস প্রতিরোধে এই সমস্ত কথা ৯৯.৫০% ভুয়া। কেউ এসব কথা সত্য প্রমাণিত করতে পারলে ২লাখ টাকা ক্ষতিপূরণ দেব, ব্যর্থ হলে সে ২লাখ ক্ষতি পূরণ দেবে এবং সরকার পক্ষ থেকে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে হবে।’
এ ছাড়াও তিনি ফেসবুকে আরও অনেক অপপ্রচার ও বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দিয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার ১২ মে দিবাগত রাতে পাটগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।
এ বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত সাংবাদিকদের বলেন, শরিফুল ইসলামের বিরুদ্ধে করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে। এ ছাড়াও তিনি সরকারের নানা বিষয় নিয়ে গুজব ছড়িয়েছেন।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত সাংবাদিকদদের আরও বলেন, শরিফুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net