ঢাকা   ১২:৪৮:৩৩ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

কোম্পানীগঞ্জে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ কর্মী নিহত, আটক ৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ৩৮২ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় আবু জাহেদ (২৩) নামের এক ছাত্রলীগে কর্মী নিহত হয়েছেন। ঘটনায় ওমর ফারুক (২০) নামের এক ছাত্রলীগ নেতা ও রাহেদ নামের এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। ঘটনায় ৬জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ কিশোর গ্যাং এর সদস্যরা এ হামলার ঘটনা ঘটিয়েছে।শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে জাহেদের মৃত্যু হয়। এরআগে রাত সাড়ে ৮টার দিকে রামপুর মাদ্রাসা সড়কের মুহুরিরট্যাক হাবিব উল্যা চৌধুরীর বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু জাহেদ রামপুর ২নং ওয়ার্ডের মিয়াধনের ছেলে। আহতরা হচ্ছেন, ওই ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক ও ছাত্রলীগ কর্মী রাহেদ। আহতদের মধ্যে রাহেদের অবস্থা আশংকাজনক।আটককৃতরা হচ্ছেন, রামপুর ওয়াকি ভ‚ইয়া বাড়ীর মাহবুল হকের ছেলে আব্দুল আলিম (২২), মুছাপুর ৩নং ওয়ার্ডের শেখ ফরিদের ছেলে শেখ মো. হাসান (১৫), একই এলাকার মাহবুবুল হকের ছেলে আমির হোসেন (১৮), রামপুর ২নং ওয়ার্ডের ছইমুদ্দিন বেপারী বাড়ীর অজি উল্যার ছেলে আব্দুস সাত্তার প্রকাশ শিপন (২৪), আব্দুল ওহাব প্রকাশ রিপন (৩০) ও আব্দুল আলিম (৩৫)।স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক বছর আগের ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে ছাত্রলীগ কর্মী আবু জাহেদের সাথে স্থানীয় হৃদয় নামে এক কিশোরের বিরোধ ছিল। শুক্রবার রাতে জাহেদ, ফারুক ও রাহেদ মাদ্রাসা সড়কের মুহুরিরট্যাক হাবিব উল্যা চৌধুরীর বাড়ী এলাকার একটি চা দোকানে বসে আড্ডা দিচ্ছিল। এসময় পূর্ব বিরোধের জের ধরে হৃদয়ের সাথে জাহেদের বাকবির্তক হয়। পরে হৃদয় চা দোকান থেকে বের হয়ে চলে যায়। এরকিছুক্ষণপর হৃদয়, অপু, আমির হোসেনসহ কিশোর গ্যাং এর কয়েকজন সদস্য জাহেদ, ফারুক ও রাহেদের ওপর অর্তকিত হামলা চালায়। এসময় হামলাকারীরা তিনজনকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেকস হয় ও পরে আবু জাহেদ এবং রাহেদের অবস্থার অবনতি হলে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে জাহেদের মৃত্যু হয়।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে কিছু লাঠি উদ্ধার করা হয়েছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬জনকে আটক করা হয়েছে। ঘটনার মূলহোতাদের আটকের চেষ্টা চলছে। হত্যার ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি