1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারায় চাদাঁ না পেয়ে কৃষক ডালিমের আনারস বাগান কেটে দিয়েছে দূর্বৃত্বরা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

গুইমারায় চাদাঁ না পেয়ে কৃষক ডালিমের আনারস বাগান কেটে দিয়েছে দূর্বৃত্বরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৪৩৪ বার

গুইমারা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
চাদাঁ না পেয়ে কৃষক ডালিমের আনারস বাগান কেটে দিয়েছে দূর্বৃত্বরা। বাগানের পাচঁ হাজার আনারস গাছ ফল সহ কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ রয়েছে।

শুক্রবার সকালে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের হাতিমুড়া এলাকার দক্ষিন ফকির নালায় এ ঘটনা ঘটে।

এতে কৃষক মোঃ ডালিম আনুমানিক দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছেন বলে দাবি করছেন।

কৃষক ডালিম জানান,ইউপিডিএফ( মুল) কালেক্টর দূর্জয় চাকমা গতকাল সকাল ১১ঘটিকা এবং সন্ধ্যায় ৭ ঘটিকায় মোবাইলে কল দিয়ে তার কাছে চাঁদা দাবী করে। এসময় তিনি বলেন গত ১৫/২০ দিন পূর্বে বিকাশে ২০০০ টাকা দিয়েছেন । কিন্তু কালেক্টর দূর্জয় বলেন সে টাকা পায়নি। অন্য কাউকে দিয়েছেন। তখন ডালিম বলেন একবার দিয়েছেন বারবার দিতে পারবো না, এক বাগানের জন্য কত বার টাকা দিতে হবে।এই নিয়ে মোবাইলে দুজনের মধ্য কথাকাটি হয়। পরে দূর্জয় চাকমা অনেক বড় ক্ষতির হুমকি দেন। সকালে বাগানে গিয়ে দেখেন আনারস বাগান কেটে দিয়েছে।

তবে ইউপিডিএফের কালেক্টর দূর্জয় চাকমা বলেন,তিনি এ ঘটনার সাথে সম্পৃক্ত নয়।তার বিষয়ে এটা ষড়যন্ত। তবে তিনি আনারস বাগানের মালিকের নিকট সংগঠনের জন্য সহযোগিতা চেয়েছেন কিন্তু তিনি দেননি।

দায়িত্বরত ইউপিডিএফের সংগঠক ক্যালাচিং মার্মা জানান,ইউপিডিএফ এ এলাকায় বাগান করতে মানুষকে চারাসহ সহযোগিতা করে সেখানে বাগান কাটার কোন প্রশ্নই আসেনা।

গুইমারা থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ মিজানুর রহমান জানান,এবিষয়ে থানায় কোন অভিযোগ নেই।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net