1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় প্রধানমন্ত্রীর ৫ হাজার টাকার চেক পেলো ৬০৫টি মসজিদের ইমাম-মুয়াজ্জিন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে নির্বাচনি আচরণবিধি লংঘন রোধে অভিযান আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজারের মিলনমেলা সম্পন্ন চন্দনাইশে ইয়াবা-গাঁজা নিয়ে ২ স্বামী-স্ত্রীসহ আটক-৪ ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস ফরহাদ ঈদগাঁওয়ে  দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ 

চকরিয়ায় প্রধানমন্ত্রীর ৫ হাজার টাকার চেক পেলো ৬০৫টি মসজিদের ইমাম-মুয়াজ্জিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ২৭১ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: করোনা পরিস্থিতিতে গৃহবন্দী চকরিয়া উপজেলার মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫হাজার টাকার ঈদ উপহার। রোববার ৩১মে দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে এসব চেক বিতরণ করা হয়। জনপ্রতি ৫ হাজার টাকা করে উপজেলার ৬০৫টি মসজিদের ইমাম-মুয়াজ্জিনের হাতে আনুষ্ঠানিকভাবে এই চেক তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ। এসময় ইসলামিক ফাউন্ডেশন চকরিয়া উপজেলার সুপারভাইজার মো. আমির হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. শওকত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকজন ইমাম-মুয়াজ্জিনের হাতে তুলে দিতে পারলেও পরিস্থিতি সাপেক্ষে স্বল্প সময়ের কারণে বাকি চেকসমূহ মসজিদ কমিটির সভাপতি কিংবা প্রতিনিধির হাতে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net