ঢাকা   ১০:৫৮:১৫ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

চলমান পরিস্থিতিতে সৌদি আরবের মৃতদেহ বাংলাদেশে পাঠানো যাবে না

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৪৭৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সৌদি আরব থেকে নছিউল হক :
দীর্ঘদিন যাবত বিমান চলাচল বন্ধ থাকায়, স্থানীয় অফিস আদালত বন্ধ থাকায়, লাশ সংরক্ষণকারী হীমঘর/মর্গ এ স্থান সংকুলান না হওয়ায় এবং অন্যন্য নানা কারণে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে যে বর্তমানে লাশ বাংলাদেশে প্রেরণ করা সম্ভব হবে না, সবাইকে স্থানীয়ভাবে সৌদি আরবে মৃতদেহ দাফনের জন্য অনুরোধ জানানো হচ্ছে।

আজ জুবাইল হাসপাতাল সুত্রে জানা গিয়েছে যে করোনা পরিস্থিতির কারনে নতুন নির্দেশনা মোতাবেক প্রতি এলাকার পুলিশ/ট্রাফিক, হাসপাতাল এবং গভর্ণর অফিসের সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে যারা ৩-৭ দিনের মধ্যে পুরোনো যে কোন লাশ দাফন করতে পারবে।

মৃতের পরিবার দাফনের অনুমতি না দিলে দুতাবাস এনওসি ইস্যু করে না। আর এনওসি ইস্যু না হলে মৃত্যুসনদসহ অন্যন্য কাগজ পত্র ইস্যু হবে না। এনওসি ও অন্যন্য কাগজ পত্র ঢাকায় কল্যাণ বোর্ডে জমা দিতে না পারলে; এককালীন সাহায্য ৩লক্ষ টাকা পাওয়া যাবে এমন নিশ্চয়তা পাওয়া যায় না।

পূর্বাঞ্চল (দাম্মাম, আহসা, জুবাইল, ক্বাতিফ) এ প্রায় ৯টি লাশ আছে, যাদের পরিবার সিদ্ধান্ত না দেয়ায় মৃতদেহসমূহ পড়ে আছে, হয়ত বেওয়ারিশ হিসেবে দাফন হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি