1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডুলাহাজারার আবদুর রহিম মেম্বারের ইন্তিকাল : উপজেলা জামায়াত আমীরের শোক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ডুলাহাজারার আবদুর রহিম মেম্বারের ইন্তিকাল : উপজেলা জামায়াত আমীরের শোক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩৬৭ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবদুর রহিম (৪৮) বৃহস্পতিবার ৭মে ভোর ৫টার দিকে (বাংলাদেশের সময় সকাল ৭টা) ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আবদুর রহিম মেম্বার দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ডুলাহাজারা পূর্ব মাইজপাড়া গ্রামের বাসিন্দা আবদুর রহিম মেম্বার ২বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। মৃত্যুুকালে স্ত্রী, ১ ছেলে ও ২মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এদিকে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবদুর রহিমের ইন্তিকালে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা দক্ষিণের আমীর মাওলানা মুহাম্মদ মোজাম্মেল হক। তিনি এক বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একইসাথে মহান আল্লাহর দরবারে মরহুমের জন্য জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন। বিবৃতিতে উপজেলা আমীর মাওলানা মোজাম্মেল হক বলেন, আমরা একজন সফল সমাজসেবককে হারালাম। তিনি সুখে দুঃখে সবার পাশে নিরলসভাবে ছুটে যেতেন। মহান আল্লাহ তা’আলা তাকে জান্নাতবাসী করুক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net