ঢাকা   ০৩:৪৩:৪৯ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

দিনাজপুরে ত্রাণসহ সকল ক্ষেত্রে নজিরবিহীন দলীয়করণের প্রতিবাদে গনতান্ত্রিক বাম জোট ও বাম ঐক্যফ্রন্টের মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩৫৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
অভাবে মানুষ মরে সরকার কি করে – ত্রাণ বিতরণে দলীয় করণ বন্ধ কর করতে হবে ফেস্টুন নিয়ে আজ সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করেছে গনতান্ত্রিক বাম জোট ও বাম ঐক্যফ্রন্টের নেতাকমর্ীরা।

গনতান্ত্রিক বাম জোট ও বাম ঐক্যফ্রন্টের যৌথ আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ইউনাইটেড কমিউনিষ্ট লীগের জেলা সম্পাদক আনোয়ার আলী সরকার সভাপতিত্বে মানববন্ধন কর্মসুচীতে বক্তারা বলেন, করোনা‘রএমন ভয়াবহ পরিস্থিতিতে গামেন্র্টস সেক্টর নিয়ে সরকারের দ্বিমুখী নীতি মানুষকে আরো কর্মহীনতাসহ বিপদগ্রস্থ করছে।

তারা আরো বলেন, দেশের অসহায় মানুষেরা খাবারের অভাবে যখন দারুন কষ্টের মাঝে দিনাতিপাত করছে তখন আমলা নির্ভর সরকার ত্রাণ দলীয়করণের মাধ্যমে মানুষের মাঝে বিভাজন তৈরী করতে ব্যাস্ত।

তারা বলেন, দিনাজপুরসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যখন ত্রাণের দাবীতে প্রতিনিয়তই রাস্তা অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করছে তবুও সরকার এব সরকারের দলীয় নেতাকমর্ীদের টনক নড়ছে না। সরকারের কাছে তারা রেশিং পদ্বতিতে তৃনমুলের সকল পযার্য়ে মানুষের জন্য চাল,ডাল,তেলসহ নিত্য-প্রয়োজনীয় সামগ্রী প্রদানের দাবী করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিষ্ট লীগের কেন্দ্রীয় কমিটির সা: সম্পাদক মোশাররফ হোসেন নান্নুু ুবাসদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক সন্তোষ গুপ্ত,কমিউনিষ্ট লীগের জেলা কমিটির সভাপতি এ্যাড: মেহেরুল ইসলাম,বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির জেলা শাখার সা: সম্পাদক বদিউজ্জামানবাদল, বাসদ(খালেকুজ্জামান) নেতা কিবরিয়া ও বাসদ(মাহাবুব)নেতা হারুন অর রশীদ প্রমুখ। মানববন্ধনে গনতান্ত্রিক বাম জোট ও বাম ঐক্যফ্রন্টের জেলা ও উপজেলার বিভিন্নস্তরের নেতাকমর্ীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি