ঢাকা   ১১:১৩:২৮ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

দিনাজপুরে শিল্পপতি জিয়াউল কাওসার বিপুর সহায়তায় ত্রান বিতরন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৩৮৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি:
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন ও অসহায় পরিবারের মানুষদের বাঁচাতে দিনাজপুরে শিল্পপতি জিয়াউল কাওসার বিপু‘র উদ্দ্যোগে ত্রান বিতরণ সম্পন্ন হয়েছে।

দেশের এই ক্রান্তিকালে ত্রান সামগ্রী নিয়ে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসহ ব্যক্তিগত উদ্যোগে এখন অনেকেই কর্মহীন অসহায় মানুষদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করেছেন। এরই ধারাবাহিকতায় আজ সকালে দিনাজপুরে ঢাকাস্থ জিয়া অটোরাইস মিলের সত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবী শিল্পপতি জিয়াউল কাওসার বিপুর সৌজন্যে শহরের শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে।

আজ সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে শহরের বিভিন্ন এলাকার অসহায় হতদরিদ্র নিম্ন আয়ের কর্মহীন শতাধিক মানুষের হাতে ত্রান সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সহ:সাধারন সম্পাদক রতন সিং।

ত্রাণ বিতরণকালে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন,এমন দূযোর্গে দেশের শিল্পপতি ও বিত্তবানরা এভাবে এগিয়ে এসে যদি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাড়ায় তাহলে এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলা করা মানুষের জন্য অনেক সহজ হবে। পাশাপাশি যাদের সামর্থ আছে তারা যেন সাধ্য মত এসব গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ান,এবং তাদের খোজ খবর নেয়ার আহ্বানও জানান বক্তারা।

বিতরনকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো মিনিকেট চাল ৫ কেজি,চিনিগুড়া পোলার চাল ১ কেজি,,আলু ২ কেজি,মশুরের ডাল ১ কেজি, সোয়াবিন তেল ১/২ কেজি,লাচ্ছা সেমাই ১/২ কেজি,ড্যানিশ কনডেন্স মিল্ক ১টি, চিনি ১ কেজি। অনুষ্ঠানে এসময় বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি