ঢাকা   ০৮:২২:৪১ এএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

নবীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের ২২হাজার ৪০০ টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৩০৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নবীগঞ্জ ( হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম ।।
নবীগঞ্জে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ও স্বাস্থ্যবিধি না মেনে ঈদের কেনাকাটা করায় ক্রেতা, পথচারীকে ২২ হাজার ৪শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার(১৮ মে) সকালে নবীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালিত হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।

জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সীমিত আকারে দোকান পাঠ খোলার নির্দেশ দেয়া হয়।
কিন্তু স্বাস্থ্যবিধি অমান্য করে পরিবারের বেশি সংখ্যক সদস্যদের নিয়ে কেনাকাটা করতে আসায় ক্রেতা, পথচারী এবং বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে মোট ২২ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।এদের মধ্যে বিভিন্ন লোক মাস্ক না পড়ে কোন কাজ ছাড়াই বাজারে চলাফেরা করায় এবং মোটর সাইকেলে এক জন আরোহী মাস্ক না পরায় তাকে ও জরিমানা করা হয়।তথ্যটি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি