1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ জন, একই পরিবারের ১০ জন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২ শিশুরা বিশুদ্ধ কুরআন পাঠ শিখছে স্থানীয় নূরানী মাদরাসাগুলো থেকেই’ -মোহাম্মদ আকবর আলী

পটিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ জন, একই পরিবারের ১০ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৪০৫ বার

পটিয়া,চট্টগ্রাম :
চট্টগ্রামের পটিয়া পৌর সদরের ৯ নং ওয়ার্ডের গোবিন্দরখীল এলাকার কামাল কোম্পানীর বাড়ির এক পরিবারের ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ওই পরিবারের আগেও একজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। বিআইটিআইডিতে নমুনা পরীক্ষার পর  গতকাল সোমবার পরিবারটির আরও ৯ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে। পরিবারের নতুন আক্রান্ত ৯ জনের বয়স যথাক্রমে ৩৬ বছর, ৬২ বছর, ৩৬ বছর, ২৪ বছর, ২২ বছর, ৪মাস, ১১ বছর, ৩ মাস, ৪২ বছর।

গতকাল সোমবার বিআইটিআইডিতে নমুনা পরীক্ষার পর পটিয়ায় আরও দুইজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজনের বাড়ি পটিয়া পৌর সদরের ১ নং ওয়ার্ডের কাগজীপাড়ায়; তার বয়স ৪৫ বছর, তার পরিবারের আরো দুইজন সদস্য আগে করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে একজন সুস্থ হয়েছেন। অন্যজন নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা জানান, আক্রান্ত পরিবারগুলো লকডাউনের রয়েছে। নতুন করে যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে আইসোলেশনে পাঠানো হচ্ছে।

পটিয়ায়  এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। করোনা আক্রান্ত পটিয়ার প্রথম  প্রতিবন্ধি শিশুটির মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net