ঢাকা   ১২:০৫:৫২ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা রাতে চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী টঙ্গীতে শিশুকে চুমুর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত তাসখন্দে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ও এজিএমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ডিএমপি কমিশনার মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের ত্রৈমাসিক অগ্রগতি ও পরিকল্পনা অনুষ্ঠিত আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকেগাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে পুলিশ প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর বৃহত্তর বাংলাবাজারে ৭ম শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত

প্রথমবার গোপালগঞ্জের হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ক্লিনিক কর্মীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৩৬৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাবেত আহমেদ : গোপালগঞ্জ প্রতিনিধি :
এই প্রথম গোপালগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বেসরকারি ক্লিনিক কর্মী লিটন সরদার লিটু (৪২)। শনিবার (১৬
মে) রাত ৮ টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল
হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে
চিকিৎসাধীন অবস্থায় মারা যায় লিটু। এ তথ্য নিশ্চত করেছেন
সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ। লিটু শহরের কোর্ট মসজিদ এলাকার মেডিকেয়ার ক্লিনিকের
ওটি সহকারী হিসেবে কাজ করতেন। লিটু সদর উপজেলার করপাড়া
গ্রামের লুথু সরদারের ছেলে। তিনি পরিবার নিয়ে শহরের
মার্কাজ মসজিদ এলাকায় থাকতেন।
সিভিল সার্জন আরো জানান, ৪ দিন আগে লিটুর দেহে করোনা
সনাক্ত হওয়ার পর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের
সিদ্ধান্ত অনুযায়ী রাত সাড়ে ১২টায় ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষিত
কর্মীরা লিটুর লাশ দাফন করে।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাদিকুর রহমান খান ও গোপালগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলার মো: আল-আমিন ইসলাম জানাজার কার্যাদি সম্পাদন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি