1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়িতে শিল্পপতি বিপ্লবের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ফটিকছড়িতে শিল্পপতি বিপ্লবের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ৩৮৭ বার

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়িতে শিল্পপতি মেহেদি হাসান বিপ্লবের পক্ষ থেকে হত দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী এবং নগদ টাকা বিতরন উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ মোঃ আতাউর রহমান।

১১মে বিকেলে দাতঁমারার বালুটিলা হাইস্কুল মাঠে উদ্ধোধনের পর বিতরনের জন্য দাঁতমারার সকল ওয়ার্ড প্রতিনিধিদের নিকট নগদ টাকা ও উপহার সামগ্রী তুলে দেন এডিশনাল এসপি আব্দুল্লাহ্ আল মাসুম।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতেয়ার সাঈদ ইরান, জেলা ছাত্রলীগের সভাপতি তানবীর হোসেন চৌধুরী তপু, দাতঁমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দী সরোয়ার, দাতঁমারা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মজিবুল হক মজুমদার, সহ সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, সাংবাদিক কামাল উদ্দিন প্রমুখ।

এ সময় মীরশ্বরাই উপজেলায় বিতরনের জন্য মেহেদি হাসান বিপ্লবের উপহার সামগ্রী গ্রহণ করেন শেখ মোঃ আতাউর রহমান।একই সাথে এলাকার বিভিন্ন মাদরাসার শিক্ষকদের নগদ অর্থ তুলে দেয়া হয়।

উল্লেখ্য, করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে ফটিকছড়িসহ দেশের বিভিন্নস্হানে নিয়মিত হত-দরিদ্র জনগোষ্ঠীকে সহযোগীতা করে যাচ্ছেন তরুন এ শিল্পপতি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net