1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে জাফরুল ইসলামের পক্ষে সাংবাদিকদের মাঝে হাফেজ লেয়াকত'র পিপিই ও উপহার সামগ্রী প্রদান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২ শিশুরা বিশুদ্ধ কুরআন পাঠ শিখছে স্থানীয় নূরানী মাদরাসাগুলো থেকেই’ -মোহাম্মদ আকবর আলী দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ দিল্লিতে হাজার হাজার বিক্ষোভকারী আটক, স্টেডিয়ামে অস্থায়ী আটককেন্দ্র

বাঁশখালীতে জাফরুল ইসলামের পক্ষে সাংবাদিকদের মাঝে হাফেজ লেয়াকত’র পিপিই ও উপহার সামগ্রী প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৪০৭ বার

মো. আবদুস সবুর, চট্টগ্রাম:
প্রথমবারের মতো বাঁশখালী উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও ইফতার সামগ্রী প্রদান করেছেন বাঁশখালীর সাবেক সংসদ, চট্টগ্রাম দক্ষিণজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর পক্ষে রিয়াজ উদ্দিন বাজার দোকান মালিক সমিতির অর্থ-সম্পাদক ও বিএনপি নেতা হাফেজ লেয়াকত আলী।

বাঁশখালীর সন্তান হাফেজ লেয়াকত আলী শুক্রবার (১৫ মে) বিকেলে বাঁশখালীতে কর্মরত সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষার জন্য পিপিই, মাস্ক ও ইফতার সামগ্রী প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক পূর্বকোণ প্রতিনিধি অনুপম কুমার দে অভি, দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা, দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুল মতলব কালু, দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি শফকত হোছাইন চাঁটগামী, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ্ মুহাম্মদ শফি উল্লাহ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোঃ আব্দুল জব্বার, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি জোবাইর চৌধুরী, দৈনিক আজকের সূর্যোদয় প্রতিনিধি গোলাম শরিফ টিটু, দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য্য, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি মিজান বিন তাহের, দৈনিক অধিকার প্রতিনিধি শিব্বির আহমদ রানা, দৈনিক প্রথম আলো প্রতিনিধি হিমেল বাপ্পা, ডেইলি আওয়ার টাইমস প্রতিনিধি মো. আবদুস সবুর।

বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা হাফেজ মোঃ লেয়াকত আলী বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করছে। তাই তাদের নিরাপত্তা আগে প্রয়োজন। সেই কথাটি মাথায় রেখে সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর পক্ষ থেকে নিজ উদ্যোগে এই উপকরণ গুলো বিতরণ করছি। তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net