ঢাকা   ০৮:১৭:৪৫ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

বিদ্যানন্দ ফাউন্ডেশন রংপুরের সহায়তায় দ্বিতীয় পর্যায়ে দিনাজপুর শহরের বিভিন্ন মহল্লায় ৪২ বিজিবির ত্রান সামগ্রী বিতরন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩৯২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
করোনা ভাইরাস পরিস্থিতিতে দিনাজপুর শহরের বিভিন্ন এলাকায় খাদ্য সংকটে থাকা কর্মহীন অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ জহিরুল হক খাঁন।

আজ সকাল সাড়ে ১০টায় বিদ্যানন্দ ফাউন্ডেশন রংপুরের সহায়তায় দ্বিতীয় পর্যায়ে দিনাজপুর শহরের দপ্তরী পাড়া বাধ সংলগ্ন মাঠ প্রাঙ্গনে ৪২ বিজিবি‘র সার্বিক ব্যবস্থাপনায় ও দিনাজপুর সেক্টরের তত্বাবধানে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ কাযর্যক্রমের উদ্ভোধন করেন বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ জহিরুল হক খাঁন।

আজ শনিবার দ্বিতীয় পর্যায়ের ১ হাজার মানুষের মধ্যে পূর্ব-দক্ষিন দপ্তরীপাড়া, চাতরাপাড়া, মিশনরোড ও রেলবস্তী এলাকার কর্মহীন ৩৩০জন মানুষ খাদ্য সহায়তা করা হয়। আগামী কালও বিভিন্ন স্থানে ত্রান বিতরণ চলমান থাকবে বলে বিজিবি জানিয়েছে।

এসময় ৪২ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিম,উপ অধিনায়ক মেজর সামসুজ্জামান মোহাম্মদ আরিফ উল ইসলাম,পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম,প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ত্রান সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ৪ কেজি চাল, ২ কেজি এ্যাংকর ডাল, ৪ কেজি আটাসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।

উল্লেখ্য, ইতিপূর্বে ২৯ এপ্রিল এবং ১০ মে/২০ইং দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্তবতর্ী ১৯টি বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকায় ২ হাজার ৮ শত সীমান্তবতর্ী অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি