1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহালছড়িতে ধর্ষক আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

মহালছড়িতে ধর্ষক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৪১৫ বার

আলমগীর হোসেন, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে । জানা যায়, মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের জয়সেনপাড়া থেকে মর্জিনা আক্তার(১০)(ছদ্মনাম) নামে এক শিশুকে ধর্ষণের অভিযোগে একই এলাকার নুর নবীর ছেলে মোঃ সুমনকে(১৮), আটক করেছে মহালছড়ি থানা পুলিশ। মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এর নেতেৃত্বে এসআই নুরুল ইসলাম, এসআই মোফাজ্জল, এসআই শিবু হালদার, সৈনিক মোঃ মাহফুজ ও মোঃ নাজমুলসহ ১৪ মে রাত ১০ টায় অভিযান পরিচালনা করে আত্মোগোপনে থাকা আসামী মোঃ সুমনকে আটক করে।
মানলার এজাহারে উল্লেখ ভিকটিমকে গত ০৪/০৫/২০২০ ইং তারিখে বাড়িতে আগে থেকে ওৎ পেতে থাকা মোঃ সুমন মর্জিনা আক্তারকে একা পেয়ে জোড় পূর্বক ধর্ষণ করে। পরে ১০/০৫/২০২০ ইং তারিখে ভিকটিমের পরিবারের সাথে আসামীর পরিবারের কথা কাটাকাটির এক পর্যায়ে ভিকটিম তাকে ধর্ষণের বিষয়টি প্রকাশ করলে এলাকায় জানা জানি হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয় ভিকটিমের পরিবারকে নানাভাবে প্রলোভন দেখিয়ে আপোষের জন্যে চেষ্টা করা হয়। ফলে মামলা দায়ের করতে বিলম্ব হয়।
উক্ত শিশু ধর্ষক আসামী মোঃ সুমনের বিষয়ে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রজু করা হয়েছে। মামলা নং-১, তারিখ ১৪/০৫/২০২০ ইং, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধতি)/৩ ৯(১)/৩০ ধারায় মামলা রজু করা হয়।
এ বিষয়টি নিয়ে জয়সেন পাড়াতে দুগ্রুপের সংঘর্ষ হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net