1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে ৫১৬ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ও ত্রানসামগ্রী পৌঁছে দিলেন এমপি সাইফুজ্জামান শিখর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে ৫১৬ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ও ত্রানসামগ্রী পৌঁছে দিলেন এমপি সাইফুজ্জামান শিখর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩৬৯ বার

মােঃ সাইফুল্লাহ : মাগুরার শ্রীপুর উপজেলার ৫১৬ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ও ত্রান সামগ্রী পৌঁছে দিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে ১১১ জন ভিক্ষুক, ৪০২ টি শিশুকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী এবং আগুন-শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ও বজ্রপাতে নিহত ৩টি পরিবারের মাঝে অনুদান তুলে দেন।
উপজেলা সমাজসেবা অফিস আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মুসাফির নজরুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কহিনুর জাহান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাসসহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি বলেছেন, করোনার এ মহামারীর মধ্যে দরিদ্র ও অসহায় মানুষের পাশে প্রশাসন ও বাংলাদেশ আওয়ামী লীগ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জাতীয় এ দূর্যোগে কোন মানুষই না খেয়ে থাকবে না। সেই ঘোষণা বাস্তবায়নের জন্যই আজ শ্রীপুরের এ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার তুলে দেওয়া হলো এবং আগামীতে এ সহযোগিতা অব্যাহত থাকবে।পরিশেষে তিনি সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কাজ কর্ম করার জন্য বিশেষ অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net