1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ঝড় আম্পানের তান্ডব, ক্ষতির পরিমান কমপক্ষে শতকোটি টাকা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রেনেসাঁর দুই বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদ ঘোষণা ৪ আগস্ট ২০২৪,বা ৩৫ জুলাই!!! যে স্মৃতি কোনো দিন ভোলার নয়! মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ পালনে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত নবীনগরে অনাবাদি জমিতে আউশ আবাদে নতুন সম্ভাবনা চব্বিশের গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহবান পার্বত্য প্রতিমন্ত্রীর খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিতদের নাম ঘোষণা মাগুরায় গলায় ফাঁস এবং আগুনে দগ্ধ হয়ে শিবলু খান (৪৫) ১ জনের মৃত্যু  মাগুরায় ২৪-এর শহীদদের স্মরণে ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

মাগুরায় ঝড় আম্পানের তান্ডব, ক্ষতির পরিমান কমপক্ষে শতকোটি টাকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৩১০ বার

মোঃসাইফুল্লাহ/ মাগুরায় বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত টানা ঝড়ের সাথে ভারি বর্ষণে মাগুরায় ঘর-বাড়ি, গাছপালা ভেঙ্গে পড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।জেলার শ্রীপুর শহরের ঐতিহাসিক বটতলা মোড়ের বটগাছটি ও আম্পানের তান্ডবে ভেঙে চুরমার হয়ে গেছে। এছাড়া লিচু, আম, পেপে, কলা, ধান ও বিভিন্ন ধরনের
সবজিসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আজ ২২ মে দুপুরে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম জানান– স্মরণকালে দীর্ঘস্থায়ী এ ঝড়ে এখন পর্যন্ত ৮ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে, সব মিলিয়ে জেলায় ক্ষতির পরিমান কমপক্ষে শত কোটি টাকা হবে বলে আমার ধারণা।

মাগুরা সদর উপজেলার হাজরাপুর কৃষক উন্নয়ন সমিতির সদস্য কাজী সাইফুল ইসলামসহ অনেকেই জানান- ‘জেলার হাজীপুর, হাজরাপুর, রাঘবদাইড় ইউনিয়ন, আঠারখাদা, মঘি ও পৌর সভার কিছু এলাকায় ছোট-বড় মিলিয়ে ২০ হাজারের উপরে লিচু, আম, কাঠাল, কলা, পেপে বাগান রয়েছে। যার মধ্যে জেলার প্রধান অর্থকারি ফসল লিচু বাগান রয়েছে প্রায় ৭ হাজর। কিন্তু বুধবার সারা রাতের ঝড়ের তান্ডবে গোটা এলাকার সব ফসল নষ্ঠ হয়ে গেছে। প্রতি বছর এ এলাকা থেকে ৫০ থেকে ৬০ কোটি টাকার আম ও লিচু বিক্রি হয়ে থাকে’। ক্ষতিগ্রস্থ কৃষকরা তাদের ফসল হানীর কারনে দিশেহারা হয়ে পড়েছেন। কারন এসকল ফসল বিক্রির টাকায় সারা বছর তাদের পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জাহিদুল আমিন বলেন, বর্তমানে জেলায়-৬০০ হেক্টর জমিতে লিচু, ১৩০০ হেক্টরে আম, ৭০০হেক্টরে কলা, ৬০০ হেক্টর জমিতে পেঁপে, ৬২০ হেক্টরে কাঠার, ২০০ হেক্টর জমিতে নালিম,৭২০ হেক্টর মুগডাল, ২৭২০ হেক্টরে বিভিন্ন সবজি, ২৮২০ হেক্টরে তিল এবং ৩৫ হাজার ৪০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। তবে এসকল ফসলের মধ্যে প্রায় শত ভাগ পেঁপে, কলা ও অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে প্রায় ৫০ শতাংশ। আর্থিক ক্ষতির পরিমান নিরুপনে তারা মাঠ পর্যায়ে কাজ করছে, ২ /১ দিনের মধ্যে পুরোপুরি তথ্য আমরা পেয়ে যাবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net