ঢাকা   ০৬:৩৪:৩৫ পিএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

মাগুরায় ভাড়াটিয়াদের প্রতি সহনশীল ও মানবিক আচরণ করার আহ্বান জানালেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৪১৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ : করোনা ভাইরাসের ফলে সারা দেশ বিপর্যয়ের মধ্যে। এই মহামারী থেকে বাঁচার জন্য দেশের প্রত্যেকটা শহর, গ্রামঅঞ্চল অঘোষিত লকডাউন করেছে সরকার। যার ফলে বন্ধ হয়ে গেছে সরকারি -বেসরকারি অফিস,আদালত,শিক্ষা প্রতিষ্ঠান। বিপর্যয়ের মধ্যে পড়েছে নিম্ন আয়ের মানুষ। গ্রাম থেকে শহরে লেখাপড়া করতে যাওয়া শিক্ষার্থীরা। বিশেষ করে, শহরে বাসা ভাড়ার টাকা নিয়ে ভাড়াটিয়াদের সাথে খারাপ আচরণ করা হচ্ছে বলে, অনেক ভাড়াটিয়া অভিযোগ করেছে জেলা প্রশাসকের কাছে। জেলা প্রশাসক, ড. আশরাফুল আলম, তার ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বলেন,মাগুরা জেলার সকল মালিকদের ভাড়াটিয়াদের সাথে সহনশীল, মানবিক ও যোক্তিক আচরণ করতে হবে। যদি কেউ এই মহামারীর মধ্যে ভাড়াটিয়াদের সাথে খারাপ আচরণ করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের সংবিধানে (৪৩)১ অনুচ্ছেদে বলা হয়েছে দুর্যোগপুর্ণ সময়ে গৃহে অবস্থানকারীর সাথে অমানবিক আচরণ মারাত্মক অপরাধ।
এদিকে মাগুরার শালিখায় করোনা প্রার্দুভাবে দোকান ভাড়া মওকুফের আহবান জানিয়েছে ব্যবসায়ীরা। মাগুরার শালিখায় করোনা ভাইরাসে প্রর্দুভাবে খেটে খাওয়া নিম্নবিত্ত কর্মহীন মানুষগুলো পেটে খাবার নাই। মাঝে মাঝে সরকারি,বেসরকারি ,এনজিও ,স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তি উদ্যেগে নিজেস্ব অর্থায়নে যতটুকু ত্রাণ সামগ্রী পাচ্ছে তাতে কি সংসার চলবে এই নিম্ন আয়ের মানুষের। এই অবস্থায় বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল ,সংসার খরচ, মেস ভাড়া , দোকান ভাড়া কোথা থেকে দিবে এই মানুষ গুলো।এ কারণে বাড়ি ভাড়া, দোকান ভাড়া সহ সকল ভাড়া মওকুফ করার আহবান জানিয়েছেন শালিখা উপজেলা সদর আড়পাড়া বাজারের ব্যবসায়ীরা৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি