1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
“মানিকছড়ি ব্লাড ডোনার্স এসোসিয়েশন” এর রমজানের উপহার সামগ্রী বিতরণ অব্যাহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

“মানিকছড়ি ব্লাড ডোনার্স এসোসিয়েশন” এর রমজানের উপহার সামগ্রী বিতরণ অব্যাহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৪১৪ বার

আলমগীর হোসেন, খাগড়াছড়িঃ আজ বৃহস্প্রতিবার (০৭মে)
২ শতাধিক অসহায় গরীব দরিদ্র পরিবারের নাম তালিকা প্রনয়ণ করে বাড়ি-বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন এই স্বেচ্চাসেবী সংগঠনের কর্মীরা। আজ ৩য় দিনের মত সংগঠনটির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ইফতার ও খাদ্য সামগ্রী উপহার হিসেবে পৌছে দেন। সংগঠনটির এডমিন তাজুল ইসলাম বলেন “আমরা যে তালিকা তৈরি করেছি তার মধ্য থেকে বেশ কিছু পরিবারকে ইতোমধ্যে আমাদের পক্ষ থেকে উপহার পৌছে দিয়েছি। তারই ধারাবাহিকতায় আমরা আজও বেশ কিছু পরিবারের নিকট আমরা আমাদের পক্ষ থেকে উপহার সামগ্রী পৌছে দিয়েছি।”

তিনি আরো বলেন “আমরা এই ইভেন্টের ধারাবাহিকতা ঈদের আগ পর্যন্ত অব্যাহত রাখব। তাই আমরা সামর্থ্যবান ব্যক্তি বর্গের সহযোগিতা কামনা করছি।”
সংগঠনের আরেক এডমিন মোঃ জাকারিয়া বলেন,” আমরা চেষ্টা করছি যারা খুব কষ্টে দিনাতিপাত করছে তাদের দোরগোড়ায় আমাদের উপহার পৌছে দিতে আর আমাদের কার্যক্রমের স্বচ্ছতা ধরে রাখতে। তার জন্য সবার সাহায্য প্রার্থনা করছি।”
উল্লেখ্য যে, খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলাতে উপজেলা প্রশাসনের পাশাপাশি বেশ কিছু সামাজিক সংগঠন করোনার এই ক্রান্তিলগ্নে অসহায়দের পাশে দাড়িয়ে কাজ করে যাচ্ছে।

সংগঠনের এডমিন মোঃ খালেদ হাসানের দিক নির্দেশনায় এই কার্যক্রমে প্রত্যক্ষ ভাবে কাজ করে যাচ্ছে সংগঠনের এডমিন রবিউল আহমেদ, মাইনুদ্দিন রাফি, ইকবাল হাসান, আলমগীর হোসেন, নোমান চৌধুরী এবং সদস্যদের মধ্যে রিয়াদ হোসেন, মোঃ রফিক চৌধুরী, জাহিদুল আলম, আনোয়ার হোসেন রানা, হাসান মুরাদ, কামাল হোসেন সহ সংগঠনের কার্যকরী ও সহ-কার্যকরী সদস্যরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শ্রম দিয়ে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net