1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

মীরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৩৮৩ বার

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের হেলপার (চালকরে সহকারী) নিহত হয়েছে। বৃহস্পতবিার ১৪ মে ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মহাসড়কে চট্টগ্রাম মুখি সিমেন্ট বোঝাই একটি ট্রাক যান্ত্রিক ক্রটির কারণে দাঁড়িয়েছিল। এসময় পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো ট, ১১-৩৪৫৩) ট্রাকের পেছনে ধাক্কা দিলে কাভার্ডভানে থাকা চালকের সহকারী ফেনী জেলার ফেনী থানার চরকালীদাস গ্রামের মহিউদ্দিনের ছেলে মো. রুবেল (২২) ঘটনাস্থলেই প্রাণ হারায়। ঘটনার পর পালিয়ে যায় চালক।

খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফিন্সেরে সদস্যরা দূর্ঘটনাকবলিত ট্রাক এবং হেলপারকে উদ্ধার করেন। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ফিরোজ হোসেন বলেন, ভোররাতে ট্রাক এবং কাভার্ডভ্যানের সৃষ্ট দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ীগুলো এবং নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net