ঢাকা   ০৭:৫১:১৩ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

মীরসরাইয়ের যুবতীকে ধর্ষণের অভিযোগে আটক ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৪৭৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা ॥ মীরসরাইয়ে এক যুবতীকে (২২) ধর্ষণের অভিযোগে হামিদুল হক নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হামিদুল হক মধ্যম মায়ানী গ্রামের হাফেজ আহম্মদের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ভিকটিম বাদী হয়ে মীরসরাই থানায় মামলা করেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে হামিদের সঙ্গে ভিকটিমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মঙ্গলবার হামিদুল ফোন করে ভিকটিমকে বাড়ি থেকে ডেকে আনেন। এরপর তাকে নিয়ে মধ্যম মায়ানী এলাকার একটি খালপাড়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। এসময় ওই কিশোরীর চিৎকারে এলাকাবাসী ছুটে এসে হামিদুলকে ধরে পুলিশে খবর দেয়।

মীরসরাই থানার সিনিয়র উপ-পরিদর্শক আমিনুল মুজাহিদ জানান, ধর্ষণের ঘটনায় ভিকটিম বাদী হয়ে মামলা করেছেন। ভিকটিমকে বৃহস্পতিবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃত আসামিকেও জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি