1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ের স্কুলছাত্রীর করোনা শনাক্ত, বাড়ি লকডাউন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

মীরসরাইয়ের স্কুলছাত্রীর করোনা শনাক্ত, বাড়ি লকডাউন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৪৫৭ বার

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা ॥ মীরসরাইয়ের করেরহাটে এক স্কুলছাত্রীর (১৫) করোনা শনাক্ত হয়েছে। গতকাল দুপুর ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে ওই রোগীর বাড়িটি লকডাউন করা হয়। নতুন আক্রান্ত স্কুলছাত্রীর বাড়ি উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামে। এর আগে এই উপজেলায় আরও দুইজনের করোনা শনাক্ত হয়। তারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, করোনা শনাক্ত হওয়া ওই ছাত্রী শারীরিক ভাবে অসুস্থ বোধ করলে তাকে গত ৪ মে ফেনী ট্রমা সেন্টারে ভর্তি করানো হয়। সেখানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে করোনা শনাক্ত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) ডা. অমিত দে জানান, ওই রোগীর সংস্পর্শে আসা সবার পরিচয় নিশ্চিত করে তাদের নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, অলিনগর এলাকার ওই রোগীর করোনা শনাক্তের পর দুপুরে তাদের বাড়িটি লকডাউন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net