1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপরের গংগাচড়ার ইউপি সদস্য গণধোলাইয়ের শিকার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

রংপরের গংগাচড়ার ইউপি সদস্য গণধোলাইয়ের শিকার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৩৫৫ বার

ইমরান আলী সরকার কায়কোবাদ,গঙ্গাচড়া (রংপুর)উপজেলা প্রতিনিধি ঃ রংপুরের গঙ্গাচড়ায় মানবিক সহায়তা কার্ডের টাকা নেওয়ায় জনতার হাতে গণধোলাই হলেন বড়বিল ইউপি সদস্য আবুল
হাসান খোকন মেম্বর।

জানা গেছে, গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নে সরকারি ভাবে এক হাজার মানবিক সহায়তা কার্ডের জন্য কার্ড বরাদ্ধ দেওয়া হয়।

উল্লেখিত ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসান খোকন মেম্বর ৬০ জন লোকের নামের
কার্ড বরাদ্ধ পান।

সেই কার্ড অতিদরিদ্র কর্মহীন পরিবারকে দেওয়ার কথা থাকলেও ইউপি সদস্য তার প্রভাব খাটিয়ে প্রতি জনের কাছে এক হাজার থেকে ডের হাজার টাকা উৎকোচ গ্রহণ করেন।

সরেজমিনে গিয়ে দেখা য়ায়, যারা টাকা কম দিয়েছে তাদের টাকা ফেরৎ দেন ইউপি সদস্য। এ ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার দুপুরের মালিপের বাজার এলাকার সাধারণ জনগণ ইউপি সদস্য আবুল হাসান খোকনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করতে গেলে ইউপি সদস্য তার লোকের মাধ্যমে সুকৌশলে তাদেরকে ফিরে নিয়ে আসেন। এক পর্যায়ে
ইউপি সদস্য খোকন ও জনতার মাঝে বাকবিতন্ডার সৃষ্টি করলে জনতা ইউপি সদস্যকে গণধোলাই দেয়।

গঙ্গাচড়া মডেল থানার পুলিশ এস আই ফারুক ঘটনাস্থল থেকে ইউপি সদস্যকে উদ্ধার করেন। পরে ইউপি সদস্য আবুল হাসান খোকনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা অস্বীকার করেন।
এদিকে একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ্ নেওয়াজের নামে মানবিক সহায়তা কার্ডের টাকা নেয়ার অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার বড়বিল ইউনিয়নের
৩নং ওয়ার্ডে দেয়ানিপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, অতিদরিদ্র কর্মহীনরা বলেন,

সরকারি ভাবে মানবিক সহায়তা কার্ডের জন্য তালিকা করে কার্ড বরাদ্ধ দেওয়া হবে। সেজন্য ওই এলাকার কাঠ মিস্ত্রি রাজা মিয়া এবং টিটুল, মোক্তারুল ইসলাম,মানিক মিয়া জানান প্রতি জনের কাছে এক হাজার থেকে দের হাজার টাকা ছারা মানবিক সহায়তা কার্ড দেওয়া যাবে না, তার চেয়ে কম টাকা নিয়ে যাওয়ায় তাদেরকে ফেরৎ পাঠিয়ে দেন ইউপি সদস্য শাহ্ নেওয়াজ ।

এব্যপারে বড়বিল ইউনিয়ন চেয়ারম্যান আফজালুল হক রাজু
সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্ট করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net