1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লকডাউন পরিবারে বাঁশখালী সমিতি চট্টগ্রামের ত্রাণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

লকডাউন পরিবারে বাঁশখালী সমিতি চট্টগ্রামের ত্রাণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ৩০৪ বার

মো. আবদুস সবুর, চট্টগ্রাম:
সম্প্রতি করোনা শনাক্তের পর লকডাউনকৃত ৩ পরিবারে কোয়ারেন্টাইনকালীন জীবিকা নির্বাহের জন্য বাঁশখালী সমিতি চট্টগ্রামের উদ্যোগে খাদ্যসামগ্রী উপহার পৌঁছে দেয়া হয়েছে।

বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া খদুলা পাড়া, জলদীর আশকরিয়া পাড়া ও পশ্চিম জলদীতে অবস্থিত মোট তিন বাড়িতে এসব ত্রাণসামগ্রী স্বশরীরে পৌঁছে দেন সমিতির তথ্য ও গবেষণা সম্পাদক, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন, করোনাজয়ী চিকিৎসক আসিফুল হক।

উক্ত পরিবারসমূহে কোয়ারেন্টাইনকালীন অর্থাৎ ১৪ দিন জীবিকা নির্বাহের উপযোগী প্রায় ২৫ টি খাদ্য ও নিরাপত্তা সামগ্রী ৯ মে শনিবার সকালে বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিতি ছিলেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের সাধারণ সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ উদ্দিন, মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

এ প্রসঙ্গে ডা. আসিফুল হক বলেন- ‘আক্রান্ত পরিবারগুলোর অবস্থা খুব নাজুক। কারণ মানুষ ত্রাণ দিতেও এসব বাড়িতে আসতে ভয় পাচ্ছে। কেউ এগিয়ে আসা দূরের কথা বিপরীতে তাদেরকে সামাজিকভাবে হেও করা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। এই রোগ কোন অভিশাপ নয়, যে কেউ যেকোন সময় আক্রান্ত হতে পারে। স্বাস্থ্যবিধি মেনে চললে দ্রুত সেরে উঠাও সম্ভব। সবার উচিৎ যেকোন পরিস্থিতিতে মনোবল চাঙা রাখা ও সৃষ্টিকর্তার সাহায্য কামনা করা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net