1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে তিস্তার ভাঙ্গনে ২টি গ্রাম প্লাবিত, মৃত্যু ১, বিলীন ১১ বসতবাড়ি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

লালমনিরহাটে তিস্তার ভাঙ্গনে ২টি গ্রাম প্লাবিত, মৃত্যু ১, বিলীন ১১ বসতবাড়ি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ৩১০ বার

লাভলু শেখ, লালমনিরহাট থেকে:
লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের চর গোকুন্ডা গ্রামের তিস্তা নদীর ডান তীরের ১টি বাঁধ ভেঙে ২টি গ্রাম প্লাবিত হয়েছে। এ সময় বাঁধে বসবাসকারী ১১টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তাফা স্বপন। নিজের বসতবাড়ি রক্ষা করতে গিয়ে ওই এলাকার দুলু মিয়ার পুত্র আবু সাইদ (২২) বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন।
মঙ্গলবার ২৬ মে ভোর রাতে এই ঘটনা ঘটে।
গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তাফা স্বপন সাংবাদিকদের আরও জানান, বাঁধের পাশেই অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় আর তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় চর গোকুন্ডার ডান তীর বাঁধটি মঙ্গলবার সকালে ধসে গিয়ে ২টি গ্রাম প্লাবিত হয়েছে। এ সময় পানির চাপে ১১টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মহিবুল হক নদী ভাঙনের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ভাঙ্গনরোধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
জিও ব্যাগ ফেলানোর কাজ চলছে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মহিবুল হক সসাংবাদিকদের আরও জানান, বাঁধের পাশেই ভূমিদস্যুরা বালু উত্তোলন করায় বন্যার আগেই বাঁধটি ধসে গেছে, বালু উত্তোলনের বিষয়টি প্রশাসনকে জানানোর পরও কোন ব্যবস্থা না নেয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম সাংবাদিকদের জানান, গোকুন্ডায় নদী ভাঙ্গনের হাত থেকে নিজের বাড়ি রক্ষা করতে গিয়ে আবু সাঈদ নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর সাংবাদিকদের জানান, নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net