ঢাকা   ১১:০৪:৫২ পিএম, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস

লালমনিরহাটে দুই ভুয়া এনএসআইয়ের কর্মকর্তা আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৩৪২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লাভলু শেখ, লালমনিরহাট থেকে:
আজ বৃহস্পতিবার বিকাল ৫ টায় শহরের জেলা পরিষদের ডাক বাংলোয় পুলিশ অভিযান চালিয়ে দুই ভূয়া এনএসআই কর্মকর্তাকে আটক করে। এরা হলো ভূযা এনএসআইয়ের এডি পরিচয় দেয়া মোঃ আরিফুল ইসলাম সুজন(২৬)ও খাজা রাশেদ ( রাশেদ বাবু)(৩৩)। আটককৃত সুজনের কাছ হতে এনএসআইয়ের ভূয়া এডি পদমর্যাদার পরিচয় পত্র ও দৈনিক বাংলার সংবাদ পত্রিকার ষ্টাফ রির্পোটারের কার্ড পাওয়া গেছে। রাশেদ বাবুর কাছে অনলাইন পত্রিকা ডেইলি নব বিজয়ের স্টাফ রির্পোটার ও বিজ্ঞাপন ম্যানেজারের কার্ড পাওয়া গেছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, লালমনিরহাটের ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ ডাঃ মোহাম্মদ ওমর ইবনে হাসানের বিরুদ্ধে একটি নারী ঘটিত বিষয়ের সূত্র ধরে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন ফোর্স(এনএসআই) এর কর্মকর্তা পরিচয়ে কয়েক যুবক অনৈতিক সুবিধা আদায় করতে ডাক বাংলোয় যায়। সেখানে তাদের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছেলে পুলিশ দুই জনকে হাতে নাতে আটক করে। বাকি ৮/১০ জন যুবক পালিয়ে যায়। আটক আরিফুল ইসলাম সুজনের বাড়ি জেলার আদিতমারী উপজেলার খাতাপাড়া (মাজার) এলাকার আতিয়ার রহমানের পুত্র ও আটক খাজা রাশেদ (রাশেদ বাবু) জেলা শহরের সাহেব পাড়ার মৃত নুরুল হকের পুত্র। এদিকে ডিডি ইসলামিক ফাউর্ডেশনের বিরুদ্ধে জনৈকা নারী শ্লীলতাহানির অভিযোগ এনে সদর থানায় ১৩ মে মামলা দায়ের করে। মামলা নং ৩১। লালমনিরহাট সদর থানার ওসি মোঃ মাহাফুজ জানান,আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি