1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

লালমনিরহাটে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ৩০৯ বার

লাভলু শেখ, লালমনিররহাট থেকে:
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় দুই জায়গায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, শনিবারের এসব ঘটনায় অভিযোগ পেয়ে রাতেই তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কাউন্সিলপাড়া এলাকার কাশেম আলীর ছেলে আলমগীর হোসেন (২২) ও পূর্ব ফকিরপাড়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে লোকমান হোসেন (৩৫)।
আলমগীরের বিরুদ্ধে অভিযোগ, শনিবার সন্ধ্যার আগে কাউন্সিপাড়া এলাকায় বিদ্যালয়ের পাশে একটি মাঠে ছাগল আনতে গেলে তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে আলমগীর ওই বিদ্যালয়ের ভেতরে নিয়ে ধর্ষণ করেন।
এর আগে শনিবার দুপুরে পূর্ব ফকিরপাড়া গ্রামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ফুঁসলিয়ে ভুট্টাক্ষেতে নিয়ে লোকমান ধর্ষণ করেন বলে আরেক মামলায় অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, মামলার পর লোকমানকে গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর ঘটনায় আলমগীরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পরে গ্রেপ্তার দেখিয়ে তাকে সোমবার আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net