ঢাকা   ০১:৫২:০৩ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

সাংবাদিক আসলামকে যেভাবে স্মরণ করলেন ডাঃ সাখাওয়াৎ হোসেন সায়ন্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ৬৮৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ডাঃ সায়ন্ত এর ফেসবুক স্ট্যাটাস থেকে তাঁহার হুবহু বক্তব্যটি তুলে ধরেছেন শ্যামল বাংলা ডট নেট এর বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার।

চৌদ্দ বছর আগে আমার চেম্বারে চিকিৎসার প্রয়োজনে এলেন আসলাম রহমান। সঙ্গে নিয়ে এলেন দৈনিক ভোরের কাগজের সান্ধ্যকালীন প্রকাশনা “দিনের শেষে”।

সেখানে প্রতিদিন ‘দিনের হাসিমুখ’ কলামে শিশুর হাসিমুখের ছবি ছাপা হয়। আমার শিশুপুত্রের একটা ছবি দিতে বললেন। দিলাম। পরের দিনই আমার ছেলের ফোকলা মুখের হাসির ছবি সহ ‘দিনের শেষে’ নিয়ে চেম্বারে হাজির।

পত্রিকায় ছাপা হওয়া নিজের ছেলের হাসিমুখ দেখে আমি তার প্রতি কৃতজ্ঞতা অনুভব করি।
অসাধারণ এক সারল্য ছিল তার। বিয়ে, সংসার, পারিবারিক বিষয়েও শেয়ার করতেন আপনজনের মত।

দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার আসলাম রহমান আজ করোনার উপসর্গ নিয়ে চলে গেলেন চিরতরে।
আল্লাহ্ এই ভালো মানুষটিকে বেহেস্ত নসীব করুন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি