ঢাকা   ০৮:৩৬:০৮ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ

সাতকানিয়ার ৪শ’ ইমাম-মুয়াজ্জিন ও সিএনজি চালক পেল আমিনের উপহার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৩৭৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
সাতকানিয়া-লোহাগাড়ায় ঘরবন্দী হতদরিদ্র, দিনমজুর, মধ্যবিত্ত, নিন্ম মধ্যবিত্ত, আওয়ামী লীগের প্রবীণ নেতাকর্মী, দলের নিহত নেতাকর্মীদের পরিবার, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসচ্ছল নেতাকর্মীদের পরিবার, করোনা আক্রান্তের পরিবার, অসহায় জেলে পরিবার, হিন্দু-বৌদ্ধদের পরিবার, মুক্তিযোদ্ধাদের পরিবার, মাধ্যমিকের সহকারী শিক্ষক ও প্রাথমিকের সহকারী শিক্ষকদের উপহার সামগ্রী বিতরণের পর এবার সাতকানিয়ার ৪শ’ ইমাম-মুয়াজ্জিন ও সিএনজি চালকও পেল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের মানবিক উপহার। শনিবার (১৬ মে) দুপুরে এসব মানবিক উপহার হিসেবে ইফতার ও সেহেরী সামগ্রী তুলে দেয়া হয়। এতে রয়েছে চাল, ছোলা, পেয়াজ, তৈল, চিনি ও সেমাই ।

উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে তদারকি করেছেন আমিনুল ইসলামের ব্যাক্তিগত সহকারী মিরান হোসেন মিজান ও সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের মেম্বার মো : সেলিম উদ্দিন।

ইউপি সদস্য সেলিম উদ্দিন জানান, সাতকানিয়া সদর ইউনিয়নের দু’শ ইমাম-মুয়াজ্জিন এবং সাতকানিয়ার শাহ মজিদিযা-রশিদিয়া সিএনজি চালক সমিতির দু’শ সদস্যদের পরিবারে আমিনুল ইসলামের মানবিক উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি।

জানতে চাইলে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে প্রিয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান করোনার সংকটময় মুহুর্তে আমার প্রাণপ্রিয় সাতকানিয়া-লোহাগাড়ার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ঘরে মানবিক উপহার পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছি। এটি আমার ব্যাক্তিগত সামর্থ্যের মধ্যে ক্ষুদ্র প্রয়াস মাত্র। দেশের এ সংকটময় মুহুর্তে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পাশাপাশি সাতকানিয়ার ইমাম-মুয়াজ্জিন ও খেটে খাওয়া সিএনজি চালকদের পাশে থাকতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি