1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাবেক প্রতিমন্ত্রী নুরুল ইসলাম মনজুর আর নেই - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

সাবেক প্রতিমন্ত্রী নুরুল ইসলাম মনজুর আর নেই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৩৩৪ বার

নিজস্ব প্রতিবেদক :
মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মনজুর (৮৪) আর নেই।
সোমবার (২৫ মে) রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। তার তৃতীয় ছেলে আহমেদ সোহেল মনজুর সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
সুমন জানান, তার বাবা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ১৪ দিন আগে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে সেখানেই মারা যান। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
দক্ষিণাঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক মন্ত্রী ও গন পরিষদ সদস্য নুরুল ইসলাম মঞ্জুর আর নেই। লাইফ সাপোর্টে থাকাবস্থায় গতরাত ২টায় ঢাকার এ্যপলো হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না এলাইহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ৪ ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয়Ñস্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

বরিশাল বারের প্রবীন সদস্য নুরুল ইসলাম মঞ্জুর ১৯৭০ সালে বরিশাল সদর আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে গনপরিষদ সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকবাহিনী ঢাকায় বর্বরোচিত হামলা চালানোর পরে তিনি প্রথম বরিশালে স্বাধিন বাংলা সরকার গঠন করে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা সহ প্রশিক্ষন শুরু করেন। তারই নেতেৃত্বে মেজর জলিল মুক্তিযুদ্ধে যোগদেন ও পরে ৯ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হন। নুরুল ইসলাম মঞ্জুরের নেতৃত্বে বরিশাল পুলিশ লাইন্স-এর অস্ত্রাগার থেকে অস্ত্র বের করে মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরন ও প্রশিক্ষন শুরু করা হয়।
দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধুর মন্ত্রী সভায় নুরুল ইসলাম মঞ্জুর যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভ করেন। ১৯৭৩ সালের নির্বাচনেও তিনি বরিশাল সদর আসন থেকে এমপি নির্বাচিত হন।’৭৫-এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু হত্যার কিছুদিন আগে তিনি মন্ত্রী সভা থেকে ইস্তফা দেন। খন্দকার মোস্তাক মন্ত্রী সভায় নুরুল ইসলাম মঞ্জুর পূর্ণ মন্ত্রী হিসেবে যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব লাভ করেন। মোস্তাক সরকারের পতনের পরে তিনি দীর্ঘদিন রাজনীতি থেকে দুরে ছিলেন। পরবর্তিতে তাকে জেল হত্যা মামলায় অন্যতম আসামী করে গ্রেফতার ও চার্জশীট প্রদান করা হয়। জীবনের শেষপ্রান্তে এসে রাজনীতি ও পারিবারিক ব্যবসা থেকে নিজেকে গুটিয়ে পুরোপুরি ধর্মীয় অনুশাষনের মধ্যে জীবন যাপন করছিলেন তিনি। নুরুল ইসলাম মঞ্জুরের মৃত্যুতে বরিশালে শোকের ছায়া নেমে এসেছে। ববিশাল থেকে প্রকাশিত দৈনিক বিল্পবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক নূরুল ইসলাম ফরিদের আপন বড় ভাই।

মরহুমের মরদেহ গুলশানের ৮৮ নম্বর সড়কে তার নিজ বাড়িতে নেয়া হয়েছে। বাদ আছর গুলশান সোসাইটি মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।
সুত্র : শীর্ষ নিউজ/ইনকিলাব

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net