ঢাকা   ০৬:১৮:৪৯ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

সীতাকুণ্ডে ব্র্যাক কর্মকর্তার শরীরে করোনার হানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৪৭৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডে ৫ম ব্যাক্তি হিসেবে এক এনজিও কর্মী(৪৫) করোনায় আক্রান্ত হন। তিনি পৌরসদরের আমিরাবাদ এলাকায় ব্র্যাকের যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীর উপজেলা ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন।
গত ২৯ এপ্রিল নমুনা দিয়ে আসলে আজ ৬ মে বিআইটিআইডি হাসপাতালের করোনা রোগী সনাক্তের রিপোর্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে।
তার বাড়ি চট্টগ্রামের বাইরে রংপুরে হলেও তিনি লক ডাউনের প্রথম থেকে সীতাকুণ্ডে অবস্থান করছিলেন বলে জানা যায়।
রিপোর্ট আসার পর প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ পুলিশ এলাকায় গিয়ে ৩০টি পরিবারসহ ১২০জনকে লক ডাউনে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ নুর উদ্দিন রাশেদ। এ নিয়ে সীতাকুণ্ডে মোট আক্রান্ত ৫ জনে দাঁড়িয়েছে।
অন্যদিকে আক্রান্ত ব্যক্তির সাথে চাকরী করা আরো ৬ জনকেও লকডাউনে রাখা হয়েছে। আক্রান্ত ব্যক্তিকে ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে ভর্তি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি