1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে রাষ্ট্রদূত হাফিজ জুট মিল শ্রমিকদের ন্যায্য বেতনের দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

সীতাকুণ্ডে রাষ্ট্রদূত হাফিজ জুট মিল শ্রমিকদের ন্যায্য বেতনের দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৩৬৮ বার

অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
করোনা ভাইরাস দেশের প্রতিটি সেক্টরে কমবেশি আঘাত হানে। এর প্রেক্ষিতে সরকার কর্তৃক ঘোষিত সাধারণ ছুটির মজুরী প্রদানে বৈষম্যমূলক আচরণ এবং জুট মিলের শ্রমিকদের সাধারন ছুটির পয়সা পরিশোধ করা হবেনা বিজেএমসি’র এমন ঘোষণার প্রতিবাদে সীতাকুণ্ডের বার আউলিয়াস্থ রাষ্ট্রায়ত্ব পাটকল হাফিজ জুট মিল শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেন।
সোমবার (১৮ মে) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এক ঘন্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাফিজ জুট মিলের সিবিএ ও নন সিবিএ’র যৌথ উদ্যেগে আয়োজিত মানববন্ধনে এসময় মিলের শত শত নারী ও পুরুষ শ্রমিক অংশ নেই। । মানববন্ধনকে ঘিরে যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হাফিজ জুট মিলস এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সীতাকুণ্ড মডেল থানা ও ইন্ড্রাস্টিরিয়াল পুলিশের বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড সার্কেল এএসপি শম্পা রানী সাহা, মডেল থানার ওসি ( তদন্ত) শামীম শেখ, ওসি (অপারেশন) আবুল কালাম। মানববন্ধনে বক্তব্য রাখেন হাফিজজুট সিবিএ সভাপতি ও শ্রমিক লীগ নেতা আবু তাহের, শ্রমিকদলের সাধারণ সম্পাদক রবিউল হকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net