1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হযরত মুহাম্মদ (স.)কে নিয়ে কটূক্তি, হিন্দু যুবক গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন 

হযরত মুহাম্মদ (স.)কে নিয়ে কটূক্তি, হিন্দু যুবক গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩২৪ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
মানিকগঞ্জের সিঙ্গাইরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (স.) কে নাস্তিক আখ্যা দিয়ে অশ্লীল ভাষায় কটূক্তি করার অভিযোগে রনিচন্দ্র মনিদাস (২৩) নামে এক হিন্দু যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রবিবার (৩ মে) দুপুরে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রনিচন্দ্র মনিদাস উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর গ্রামের অজিত্রচন্দ্র মনিদাসের ছেলে ও মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের ছাত্র। এ ঘটনায় রনিচন্দ্রসহ তিন হিন্দু যুবকের নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল রনিচন্দ্র মনিদাস নিজের নাম ও ছবি সম্বলিত ফেসবুক আইডি Roni Sattyarathi থেকে নবী করিম (স.) নাস্তিক ছিল এমন দাবি করে অশ্লীল ভাষায় কটূক্তি করে পোস্ট দেয়। এই পোস্টে Sanjay sarkar ও Positive Electron ফেসবুক আইডি থেকে দুজন হিন্দু যুবক নবী করিম (স.)কে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করে। বিষয়টি নজরে আসলে পোস্টের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে প্রতিবাদ জানান স্থানীয় কয়েকজন মুসলমান যুবক।

এ ঘটনায় ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে। অভিযুক্ত তিন হিন্দু যুবককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মুফতি মিজানুর রহমান ও যুগ্ম-সম্পাদক মাওলানা মাসউদুর রহমান আইয়ুবীসহ স্থানীয় ধর্মীয় নেতারা।

এক পর্যায়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম রাজুর সহযোগীতায় রবিবার দুপুরে (৩ মে) নিজ এলাকা থেকে Roni Sattyarathi ফেসবুক আইডির এডমিন রনিচন্দ্র মনিদাসকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (স.) কে কটূক্তি করার অভিযোগে রনিচন্দ্র মনিদাসকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রনিচন্দ্র মনিদাসসহ তিন হিন্দু যুবকের নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা দায়ের করেছেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন। মামলার অন্য দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net