1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা খুন হওয়া প্রতিবন্ধি শিক্ষার্থীর পক্ষে আজ এলাকাবাসীর মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে নির্বাচনি আচরণবিধি লংঘন রোধে অভিযান আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজারের মিলনমেলা সম্পন্ন চন্দনাইশে ইয়াবা-গাঁজা নিয়ে ২ স্বামী-স্ত্রীসহ আটক-৪ ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস ফরহাদ ঈদগাঁওয়ে  দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ 

আনোয়ারা খুন হওয়া প্রতিবন্ধি শিক্ষার্থীর পক্ষে আজ এলাকাবাসীর মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৩৯৮ বার

আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় জমি নিয়ে বিরোধের জেরে দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের স্কুল শিক্ষার্থী মাসুদুল আলম সিকদার (১৬) খুন হয়েছিল। সে এবারের ২০২০ এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলো। কিন্তু তার মৃত্যুর পর ফলাফল আসে ৩.৫৬। তবে তার এ ফলাফল দেখা হলো না প্রতিবদ্ধি এ স্কুল শিক্ষার্থীর।
আজ রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলার বন্দর কাফকো কমিউনিটি সেন্টার এলাকায় বৈরাগ ইউনিয়ন ৯নং ওয়ার্ডের জনসাধারণের ব্যানারে এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী ও তার স্বজনেরা।
মানববন্ধনে নিহত স্কুল ছাত্রের পিতা খুনীদের বিচারের আওতায় আনার দাবী জানান। তিনি বলেন, স্থানীয় সাংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি ও প্রশাসনের প্রতি আকুল আবেদন করছি যাহাতে খুুনিরা পালিয়ে বেড়াতে না পারে। দ্রুত আমার প্রতিবদ্ধি ছেলেকে যারা খুন করেছে তাদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানাচ্ছি।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন নিহত ছাত্রের চাচা আবদুল হাকিম, দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও আওয়ামী লীগ নেতা এম.এ রশিদ, যুবলীগ নেতা সাইফুদ্দিন মোহাম্মদ দস্তখীরসহ স্থানীয়রা। এসময়ে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ মুছা, আবদুল কাদের, মাষ্টার আবদুর গফুর, মোহাম্মদ ফারুক, সবুর ফারুকী, সিবিএ নেতা মোহাম্মদ নাছির উদ্দিন, জহিরুল ইসলাম, শওকত, জাগির হোসেন, শাহনুর, কাশেম প্রমূখ।
প্রসঙ্গত, গত বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের হুদ্বীপপাড়া গ্রামে ভূমি বিরোধের জেরে প্রতিবদ্ধি ছেলে মাসুদুল আলম সিকদার বাড়ি পাশে জমিতে গোবর ফেলতে গেলে তার চাচা নুরুল হকের পরিবারের সদস্যদের সাথে কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে নুরুল হকের ছেলে মোহাম্মদ হারুন (৪২), মোহাম্মদ ওসমান (৩২), মোহাম্মদ এমরান (৩০) তাকে এলোপাতাড়ি আঘাত করলে সে ঘটনাস্থলে সে মারা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net