1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা আক্রান্তদের জন্য আইসোলেশন সেন্টার স্হাপনে তরুণ সংগঠকদের বৈঠক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান

করোনা আক্রান্তদের জন্য আইসোলেশন সেন্টার স্হাপনে তরুণ সংগঠকদের বৈঠক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ২৮৮ বার

এম এইচ সোহেল, চট্রগ্রামঃ সারাদেশে বিস্তৃত হচ্ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এরমধ্যে চট্টগ্রামের অবস্হা নাজুক। আক্রান্ত হবে আরও। চারিদিকে লাশ হচ্ছে মানুষ, স্বজনদের চোখে শোক বৃষ্টি। এই অবস্থায় আর বসে থাকার সুযোগ নেই।
তাই করোনা-আক্রান্তদের জন্য কিছু একটা করার জন্য কিছু স্বপ্নবাজ তরুণ ও প্রাক্তন ছাত্রনেতাদের আয়োজনে
সামাজিক দূরুত্ব মেনে এক বৈঠক নগরির জিইসিস্হ স্পিকার কাউন্সিল অফিসে অনুষ্ঠিত হয়।

উদ্দ্যেক্তাদের মধ্যে এইসময় উপস্হিত প্রাক্তন ছাত্রনেতা ও সাংস্কৃতিক সংগঠক মুহাম্মদ সাজ্জাত হোসেন, আ্যাডভোকেট টি আর খান, তৌহিদুল ইসলাম, নারী উদ্দ্যেগক্তা সাবিনা আক্তার, ডায়মন্ড হেভেন লিঃ পরিচালক জাওইদ চৌধুরী, স্পীকার কাউন্সিলর এর ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ, জাফর আল তানিয়ার, জাহাঙ্গীর আলম, মানবিক সংগঠক মুসাফিরের আহ্বায়ক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন প্রমুখ।

বৈঠক নগরির একটি কমিউনিটি হলে অন্তত ১০০ জন করোনা রোগীকে আইসোলেটেড করে তাদের পাশে দাঁড়ানোর ব্যবস্হা করার উদ্যেগ নেওয়ার ব্যপারে আলোচনা করা হয় আইসোলেটেড সেন্টারে থাকবে অক্সিজেন সাপোর্ট, স্বাভাবিক চিকিৎসা ও ভালোবাসাময় সেবা।

এই ব্যপারে আইসোলেশন সেন্টার স্হাপন উদ্দ্যেক্তাদের মধ্যে সাবেক ছাত্রনেতা মুহাম্মদ সাজ্জাত হোসেন বলেন, কেউ আক্রান্ত হলে তাকে করোনা-জয়ে সাহস সঞ্চারের পাশাপাশি তার আইসোলেশন নিশ্চিত করতে আমাদের আজকের প্রথম বৈঠক। জানিনা কতটুকু সফল হতে পারবো। তবে বিশ্বাস আছে যেকোন ভালো কাজে আল্লাহতায়ালার সরাসরি সহযোগিতা থাকে।

তিনি আরো বলেন, ‘চট্টগ্রাম করোনা আইসোলেশন সেন্টার ‘শিরোনামের এই প্লাটফর্মে আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net