1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাজলকে হাতকড়া পরাতে হবে? সাংবাদিক প্রভাস আমিনের ক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

কাজলকে হাতকড়া পরাতে হবে? সাংবাদিক প্রভাস আমিনের ক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩২৯ বার


তাঁহার ফেসবুক ষ্টাটাস থেকে নেওয়া হুবহু বক্তব্যটি তুলে ধরেছেন শ্যামল বাংলা ডট নেট বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার
গত ১০ মার্চ পুরান ঢাকা থেকে হারিয়ে গিয়েছিলেন ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। ৫৪ দিন পর ভারত থেকে অনুপ্রবেশের সময় বেনাপোলের সাদিপুর সীমান্তে বিজিবি তাকে আটক করেছে। তিনি কি নিজে থেকেই হারিয়ে গিয়েছিলেন, নাকি কেউ তাকে তুলে নিয়ে গিয়েছিল, এই ৫৪ দিন তিনি কোথায় ছিলেন, কেমন ছিলেন, কীভাবে তিনি পাসপোর্ট-ভিসা ছাড়া ভারতে গেলেন, এই লকডাউনের মধ্যে ফিরে আসতে গেলেন কেন, বাংলাদেশের লোকজন পালিয়ে ভারতেই যায় কেন? এমন অনেক প্রশ্ন। কিন্তু কাজল অক্ষত অবস্থায় ফিরে এসেছে, এতেই আমরা সন্তুষ্ট। কোনো প্রশ্নের উত্তর আশা করিনি। আর করিনি বলে দিনভর গালি শুনতে হয়েছে। সহকর্মীকে ফিরে পাওয়ার আনন্দে নিজেদের ব্যর্থতা স্বীকার করে সেই গালিও হজম করেছি। কিন্তু তাই বলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে একজন সাংবাদিককে অবৈধ অনুপ্রবেশের মামলায় হাতকড়া পড়িয়ে আদালতে নিতে হবে?

এদিকে সাংবাদিক পীর হাবিবুর রহমান ফেসবুকে তার প্রতিক্রিয়ায় বলেছেনঃ–___বিস্তারিত
শফিকুল ইসলাম কাজল এতো গুরুত্বপূর্ন সাংবাদিক জানা ছিলোনা।সেই যে নিখোঁজ হলো তারপর রাষ্ট্র তার খোঁজটাও দিতে পারেনি!আজ দিনের খবরে এসেছে বিনা পাসপোর্টে বেনাপোল দিয়ে অনুপ্রবেশ করেছে ভারত থেকে।বিজিবি ধরে দিয়েছে।আদালতে গেছে।শরীর ভেঙ্গেছে,কাচাপাকা বড় দাঁড়িতে যেনো রহস্য সিনেমার বহুল আলোচিত চরিত্র মনে হচ্ছে।যে রহস্যের কোনো কুলকিনারা কখনো মিলবেনা।যাক কাজলকে রাষ্ট্রের চেয়ে তার পরিবারের বেশি প্রয়োজন ছিলো।পরিবারতো ফিরে পেয়েছে।পরিবার ও কিছু গনমাধ্যম তাকে খুঁজেছিলো।কাজল অপার রহস্যের সিনেমাটিক চরিত্র হয়ে ফিরেছে।শোকরিয়া।কেউ আর জানতেও চাইবেনা কাজল এতোদিন কোথায় ছিলো?

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net