1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জীবন ও জীবিকার সমন্বয় করতে গণপরিবহন চালু করুন : যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

জীবন ও জীবিকার সমন্বয় করতে গণপরিবহন চালু করুন : যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ২৬৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে সীমিত আকারে গণপরিবহন চালু করার দাবি জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ। একইসঙ্গে গণপরিবহন চলাচলের জন্য ১১টি সুপারিশ করেছে সংগঠনটি। সোমবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী এই দাবি জানান। এতে বলা হয়েছে, ‘জীবন যেমন জরুরি তেমনি জীবিকাও দরকার। আর এ দুটোকে সমন্বয় করতে গেলে গণপরিবহন চালুর বিকল্প নেই।
বিজ্ঞপ্তিতে সংগঠনটির সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী বলেন, জীবিকার তাগিদে একটু একটু করে সবই চালু করতে হবে। তবে তা স্বাস্থ্যবিধি মেনে। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনে ৪০ সিটের গাড়িতে ২০ সিট পরিপূর্ণ করে এক আসন ফাঁকা রেখে যাত্রী বহন করলে ও গাড়িতে উঠার আগে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করার ব্যবস্থা এবং প্রতি টিপ শেষে জীবাণুনাশক স্প্রে দিয়ে গাড়ি পরিষ্কার করলে করোনার সংক্রমণ থেকে যাত্রীদের রক্ষা করা সম্ভব। একইসঙ্গে ৭০ লাখ পরিবহন শ্রমিকদেরও রুটি রুজি শুরু হবে।
সারাদেশে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। ছুটিতে সারাদেশ কার্যত লকডাউন থাকার কথা। প্রথমদিকে সব বন্ধ থাকলেও গত কয়েকদিন পরিস্থিতি ভেঙে পড়েছে। দিনমজুর, গৃহকর্মীসহ শ্রমজীবী মানুষে রাস্তায় বেরিয়ে পড়ছে। পোশাক কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে। সে কারণে সীমিত আকারে ও স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর করা দরকার বলে মনে করে সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net