1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরে এক নার্সসহ নতুন আরো ১১ করোনা আক্রান্ত রোগি শনাক্ত জেলায় মোট আক্রান্ত ২২৪ : সুস্থ ৪৯ জন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে নির্বাচনি আচরণবিধি লংঘন রোধে অভিযান আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজারের মিলনমেলা সম্পন্ন চন্দনাইশে ইয়াবা-গাঁজা নিয়ে ২ স্বামী-স্ত্রীসহ আটক-৪ ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস ফরহাদ ঈদগাঁওয়ে  দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ 

দিনাজপুরে এক নার্সসহ নতুন আরো ১১ করোনা আক্রান্ত রোগি শনাক্ত জেলায় মোট আক্রান্ত ২২৪ : সুস্থ ৪৯ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ২২২ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
এক নার্সসহ দিনাজপুরে গত ২৪ ঘন্টায় নতুন আরো ১১ জন করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ২২৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে ঘোড়াঘাট উপজেলায় ৭ জন, খানসামায় একজন, চিরিরবন্দরে একজন, সদরে একজন ও হাকিমপুর উপজেলায় একজন।

দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস শনিবার (৩০ মে) রাত সোয়া ৯টায় গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আরো ১১ জন করোনায় আক্রান্তের খবরটি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগির সংখ্যা দাড়ালো ২২৪ জনে।

সিভিল সার্জন জানান, আক্রান্ত ২২৪ জনের মধ্যে রয়েছে সদর উপজেলায় ৫৫ জন (মৃত একজনসহ), কাহারোলে ১৩ জন, বিরলে ২৫ জন, বোচাগঞ্জে ৯ জন, পার্বতীপুরে ১৪ জন, ফুলবাড়ীতে ৭ জন, নবাবগঞ্জে ২১ জন, হাকিমপুরে ৪ জন, খানসামায় ৮ জন, বিরামপুরে ২১ জন, ঘোড়াঘাটে ২৬ জন, চিবিরবন্দরে ১১ জন ও বীরগঞ্জ উপজেলায় ১১ জন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় ১১ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৪৫ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ২২ জন, হাসপাতালে ভর্তি রয়েছেন ৭ জন ও একজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, শনিবার ৩০ মে দিনাজপুর ল্যাব হতে মোট ১৬৭টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ১১টি নমুনার ফলাফল পজিটিভ ও বাকী ১৫৬টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। এ নিয়ে দিনাজপুর জেলায় করোনাভাইরাসে (কোভিট-১৯) প্রমানিত রোগির সংখ্যা দাড়ালো ২২৪ জন। এছাড়া শনিবার ১৪৫টি নমুনাসহ এ পর্যন্ত ৩৩০২ টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ৩২৭৬টি নমুনার ফলাফল পাওয়া গেছে। আর গত ২৪ ঘন্টায় ৭৮ জনসহ বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২২৮৩ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net